1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
এলাকার জনপ্রিয় মুখ। স্থানীয়রা ভালোবেসে ডাকেন “বানি ভাই” নামে : মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ: ‘এসো হে বৈশাখ’-এর সুরে মুখরিত জনগণের সমস্যা সমাধান ও উন্নয়নের অঙ্গীকার সোনারগাঁওয়ে ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হামলা, পঙ্গুতে ভর্তি লক্ষ্মীপুর রায়পুরে মাদকের ছোবল বিপথগামী হচ্ছে তরুণ প্রজন্ম কিশোরগঞ্জে ভিসা প্রতারক চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার ডিমলায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ নীলফামারীতে বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল প্রকল্প পরিদর্শন লায়ন্স ক্লাব অফ ঢাকা ডিলিজেন্ট গোপালপুর বুক ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে মাঠে মিলল নিখোঁজ অটো চালকের রক্তাক্ত লাশ

ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মোঃফজলুর রহমান, ঠাকুরগাঁওঃ
  • আপডেট : মঙ্গলবার, ২১ জুন, ২০২২

ফজলুর রহমান,ঠাকুরগাঁঃ
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার আখানগর রেলস্টেশনের উত্তর পাশে ডিপ টিউবওয়েল সংলগ্ন রেল ক্রসিং ( কাজী মুরগীর ফার্ম রাস্তা) এ ট্রেনের ধাক্কায় আরিফ হোসেন (১৮) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার (২০ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন আখানগর ইউনিয়নের দক্ষিণ ডিলারপাড়া গ্রামের আলম হোসেনের বড় ছেলে। সে পুরাতন ঠাকুরগাঁও টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে পার্বতীপুর যাওয়ার উদ্দেশ্যে কাঞ্চন এক্সপ্রেস নামে একটি লোকাল ট্রেন আখানগর মুরগির ফার্ম নামক স্থানে রেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় মোটরসাইকেলে করে আখানগর বাজারের দিকে যাওয়ার সময় ট্রেনটির সাথে ধাক্কা লাগে আরিফের। এতে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে সে খানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রাকিবুল আলম (চয়ন) জানান, আরিফকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার মৃত্যু ঘটনাস্থলেই হয়েছে। এ ব্যাপারে , ঠাকুরগাঁও রোড রেলওয়ের স্টেশন মাস্টার আক্তারুল ইসলাম বলেন, ট্রেন ও মোটরসাইকেল দুর্ঘটনায় একজন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, পরবর্তীতে জানতে পেরেছি সে ছেলেটা মারা গেছে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি