1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চরফ্যাশনে ক্যান্সারে আক্রান্ত কলেজছাত্র রায়হানের মৃত্যু / স্বজনদের ফাঁসাতে মিথ্যা হয়রানির অভিযোগ নবীনগরে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগ নীলফামারীতে গাঁজাসহ ১ মাদক কারবারী গ্রেফতার শিরখাড়া ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সবুজ বাঘা ফুলতলা উপজেলা শ্রেষ্ঠ কাবস্কাউট শিক্ষক নির্বাচিত শিউলী খাতুন কেশবপুরে সাংবাদিক রাজীবকে গালিগালাজ; প্রতিবাদে মানবন্ধন মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে চার বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা নড়াইল নড়াগাতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ কেশবপুরে সরকারিভাবে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন

ঘোড়াঘাটে দীর্ঘদিন পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

এস এম আরিফুল ইসলাম জিমন ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

এস এম আরিফুল ইসলাম জিমন ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে দীর্ঘদিন পালিয়ে থাকা ৯টি মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবিরের নেতৃত্বে উপ-পরিদর্শক খুরশীদ আলম ও ফারুকুজ্জামান সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন।গ্রেপ্তারকৃত আসামি হলেন,ঘোড়াঘাট পৌর এলাকার লালমাটি গ্রামের মৃত ফজল হকের ছেলে মাওলানা জহুরুল হক (৬২)।ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘ ৫ বছর যাবত পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, জয়পুরহাট ও দিনাজপুরে পৃথক ৯টি মামলা বিচারাধীন আছে। দুইটি মামলায় তাকে একবছর ও অপর আরেকটি মামলায় ৬ মাসের সাজাপ্রদান করেছে আদালত। এসবের বেশিরভাগই জালিয়াতি ও অর্থ-লেনদেন সংক্রান্ত মামলা। তথ্য প্রযুক্তির সহযোগীতায় তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি