1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এলাকার জনপ্রিয় মুখ। স্থানীয়রা ভালোবেসে ডাকেন “বানি ভাই” নামে : মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ: ‘এসো হে বৈশাখ’-এর সুরে মুখরিত জনগণের সমস্যা সমাধান ও উন্নয়নের অঙ্গীকার সোনারগাঁওয়ে ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হামলা, পঙ্গুতে ভর্তি লক্ষ্মীপুর রায়পুরে মাদকের ছোবল বিপথগামী হচ্ছে তরুণ প্রজন্ম কিশোরগঞ্জে ভিসা প্রতারক চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার ডিমলায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ নীলফামারীতে বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল প্রকল্প পরিদর্শন লায়ন্স ক্লাব অফ ঢাকা ডিলিজেন্ট গোপালপুর বুক ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে মাঠে মিলল নিখোঁজ অটো চালকের রক্তাক্ত লাশ

ঘনকুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

ঘনকুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।রোববার দিবাগত রাত ১২টা ২৫ মিনিট থেকে নদীতে দৃশ্যমানতা বিপজ্জনকভাবে কমে যাওয়ায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়।ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে অন্তত তিনটি ফেরি আটকে রয়েছে। একই সঙ্গে ঘাট এলাকায় আটকে পড়েছে শতাধিক যানবাহন ও বিপুল সংখ্যক যাত্রী। গভীর রাত থেকে শুরু হওয়া এই কুয়াশায় নৌরুটে কয়েকশ’ মিটারের বেশি কিছুই দেখা যাচ্ছিল না, ফলে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।ঘাট সংশ্লিষ্টরা জানান, শীত মৌসুম শুরু হওয়ার পর থেকে কুয়াশার কারণে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। এতে প্রতিদিনই দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যাত্রী ও পণ্যবাহী যানবাহনকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশা কেটে নদীতে দৃশ্যমানতা স্বাভাবিক হলেই ফেরি চলাচল পুনরায় চালু করা হবে। তবে কুয়াশা দীর্ঘস্থায়ী হলে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন যাত্রীরা।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে জানান, নদীতে দৃশ্যমানতা একেবারে কমে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তাই আমাদের প্রধান বিবেচ্য। কুয়াশা কেটে দৃশ্যমানতা স্বাভাবিক হলে তাৎক্ষণিকভাবে ফেরি চলাচল পুনরায় চালু করা হবে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি