1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাঙচুর নবীনগরে সাংবাদিককে তালাবদ্ধ করে রাখার অভিযোগ এলাকার জনপ্রিয় মুখ। স্থানীয়রা ভালোবেসে ডাকেন “বানি ভাই” নামে : মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ: ‘এসো হে বৈশাখ’-এর সুরে মুখরিত জনগণের সমস্যা সমাধান ও উন্নয়নের অঙ্গীকার সোনারগাঁওয়ে ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হামলা, পঙ্গুতে ভর্তি লক্ষ্মীপুর রায়পুরে মাদকের ছোবল বিপথগামী হচ্ছে তরুণ প্রজন্ম কিশোরগঞ্জে ভিসা প্রতারক চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার ডিমলায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ নীলফামারীতে বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল প্রকল্প পরিদর্শন

খানসামায় ২০২৫ সালে বিভিন্ন কারণে ৩০ জনের অপমৃত্যু

খানসামা উপজেলা প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

খানসামা উপজেলা প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় ২০২৫ সালে বিভিন্ন কারণে ৩০ জনের অপমৃত্যুর ঘটনা ঘটেছে। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ মৃত্যুর ঘটনা ঘটে বলে থানা সূত্রে জানা গেছে।খানসামা থানার তথ্য অনুযায়ী, অপমৃত্যুর মধ্যে বিদ্যুৎস্পর্শে ২ জন, ফাঁস নিয়ে ৯ জন, পানিতে ডুবে ১১ জন, বিষপানে ৪ জন, আগুনে পুড়ে ১ জন, দেয়াল ধসে ১ জন, যান্ত্রিক মেশিনে ১ জন এবং একজন অজ্ঞাতনামা হিসেবে মারা গেছেন।

পারিবারিক কলহে নারী আত্মহত্যা, অবহেলায় শিশুমৃত্যু : অপমৃত্যুর কারণ বিশ্লেষণে দেখা যায়, ফাঁস নিয়ে আত্মহত্যাকারীদের মধ্যে বেশিরভাগই বিবাহিত নারী। পারিবারিক কলহ, দাম্পত্য অশান্তি ও অভিমান থেকেই তারা আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।অন্যদিকে পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় অধিকাংশই শিশু। অভিভাবকদের অসচেতনতা ও নজরদারির ঘাটতির কারণেই এসব প্রাণহানির ঘটনা ঘটছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিষপানে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে উঠতি বয়সের কিশোর-কিশোরীর সংখ্যাই বেশি। আবেগ, হতাশা ও মানসিক অস্থিরতার বশে তারা এ চরম সিদ্ধান্ত নিয়েছে। সচেতন মহলের মতে, কৃষিতে ব্যবহৃত কীটনাশক সহজলভ্য না হলে এ ধরনের মৃত্যুর সংখ্যা অনেকাংশে কমে আসবে।সচেতনতা ও সামাজিক ঐক্যের ওপর জোর : সমাজের সচেতন ব্যক্তিরা মনে করছেন, আত্মহত্যাসহ অপমৃত্যুর ঘটনা রোধে সামাজিক সচেতনতা জোরদার করা জরুরি। বাংলাদেশের চিরাচরিত সামাজিক ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের সংস্কৃতি ধরে রাখতে পারলেই এসব মর্মান্তিক ঘটনা অনেকটাই কমানো সম্ভব।তাদের মতে, প্রাকৃতিক দুর্যোগ, মহামারি ও দুর্ঘটনার পাশাপাশি আত্মহত্যার মতো অপমৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। এসব প্রতিরোধে সমাজের সুধীজন, বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সর্বোপরি সুস্থ চিন্তা ও ইতিবাচক মানসিকতাই হতে পারে মুক্তির পথ।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি