1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহাকবি মাইকেল মধুসূদন দত্তর ১৫৩ তম মৃত্যবার্ষিকী পালিত রাজৈরে সাংবাদিক আওয়াল ফকিরের মায়ের মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত কোটালীপাড়ায় “বৃক্ষ রোপণ ও চারা বিতরণ” কর্মসূচির উদ্বোধন তারাগঞ্জে ভিসা জালিয়াতির সাথে সংশ্লিষ্ট অভিযুক্ত ১ জন গ্রেফতার সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কালিয়ায় মানববন্ধন কুয়াকাটায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিন নারী গ্রেফতার রাতের আঁধারে বালু কাটার সময় ৫ ড্রেজার শ্রমিক আটক, ড্রেজারে অগ্নিসংযোগ রৌমারীতে ধর্ষণের চেষ্টায় এক ইউপি সদস্য গ্রেপ্তার রংপুর তারাগঞ্জে নিখোঁজের একদিন পর মিললো শিশুর মরদেহ যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা

কোভ্যাক্সিন ৭৮ শতাংশ কার্যকর: ল্যানসেট

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

ভারতের তৈরি প্রথম করোনার টিকা কোভ্যাক্সিন করোনাভাইরাস প্রতিরোধে ৭৭.৮ শতাংশ কার্যকর বলে এক গবেষণায় উঠে এসেছে। সম্প্রতি ওই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে, চিকিৎসা বিজ্ঞানের আন্তর্জাতিক জার্নাল ‘দ্য ল্যানসেট’-এ।

এর আগে, কোভ্যাক্সিন গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জরুরি অনুমোদন লাভ করে। বিশ্বের ১৭টি দেশে এরই মধ্যে এটি ব্যবহারের ছাড়পত্র পেয়েছে। ডব্লিউএইচও জানিয়েছে, এটি নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর জন্য সত্যিই উপযোগী।

২০২০ সালের নভেম্বর থেকে ২০২১ সালের মে মাসের মধ্যে দুই ডোজ টিকা নেওয়া ২৪ হাজার ৪১৯ জনকে এই টিকার ট্রায়ালের আওতায় আনা হয়। তৃতীয় ধাপের ট্রায়াল শেষে পরীক্ষার ফল বিশ্লেষণ করে কোভ্যাক্সিনের কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত জানান গবেষকরা।

ট্রায়ালে ১৮ থেকে ৯৭ বছর বয়সী ব্যক্তিদের কারও দেহে টিকার ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি এবং কারও মৃত্যু ঘটেনি বলে দাবি করা হয়েছে ‘দ্য ল্যানসেট’-এ প্রকাশিত গবেষণা প্রতিবেদনটিতে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ ও দেশটির ন্যাশনাল ইনিস্টিটিউট অব ভাইরোলজির সঙ্গে সমন্বয় করে ‘বিবিভি১৫২’ নামের এই করোনা টিকা তৈরি করবে ভারত বায়োটেক।

এদিকে, ভারতে শুক্রবারেও (১২ নভেম্বর) নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৫১৬ জনের। একই সময়ে করোনাজনিত কারণে মৃত্যু হয়েছে ৫০১ জনের।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি