1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
চরফ্যাশনে ক্যান্সারে আক্রান্ত কলেজছাত্র রায়হানের মৃত্যু / স্বজনদের ফাঁসাতে মিথ্যা হয়রানির অভিযোগ নবীনগরে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগ নীলফামারীতে গাঁজাসহ ১ মাদক কারবারী গ্রেফতার শিরখাড়া ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সবুজ বাঘা ফুলতলা উপজেলা শ্রেষ্ঠ কাবস্কাউট শিক্ষক নির্বাচিত শিউলী খাতুন কেশবপুরে সাংবাদিক রাজীবকে গালিগালাজ; প্রতিবাদে মানবন্ধন মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে চার বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা নড়াইল নড়াগাতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ কেশবপুরে সরকারিভাবে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন

কুড়িগ্রামে ইয়াবাসহ ইউপি সদস্য জাকির হোসেন গ্রেফতার 

ইউনূস, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
ইউনুছ কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:দীর্ঘদিন থেকে ইয়াবা সহ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ ছিল ইউনিয়ন পরিষদ সদস্য জাকির হোসেনের (৫০) বিরুদ্ধে। ইউপি সদস্য পদের আড়ালে সীমান্ত পথে মাদক পাচার সহ কেনা বেচা তার মূল ব্যবসা। শুক্রবার দুপুরে রৌমারী থেকে নৌকা রিজার্ভ করে ইয়াবা নিয়ে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে কুড়িগ্রাম আসছিলেন তিনি। কিন্তু পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে সে খবর আগে থেকে ছিল। ফলে ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে ঘাটে পৌঁছার আগেই ডিবি পুলিশের জালে ধরা পড়েন জাকির। সাথে উদ্ধার হয় ১৯৭ পিচ ইয়াবা।
শনিবার (১৮ ফেব্রুয়ারী) ওই ইউপি সদস্যকে অাদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ডিবি পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।এর অাগে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট ঘাট থেকে ওই ইউপি সদস্যকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। জাকির হোসেন রৌমারীর দাঁতভাঙা ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য এবং ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি। তার বাড়ি একই ইউনিয়নের সীমান্ত ঘেঁষা চর কাউয়ারচর (বাঘেরহাট) গ্রামে। তার বিরুদ্ধে মাদক চোরাকারবারে তারই সহযোগীকে গুম সহ হত্যার অভিযোগে মামলা রয়েছে। এছাড়াও সীমান্ত পথে মাদক চোরাচালানসহ দেশের বিভিন্ন প্রান্তে মাদক সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ভারতের আসাম হয়ে রৌমারীর ধর্মপুর সীমান্ত পথে মাদক চোরাচালানের যে নতুন রুট, তার অন্যতম প্রধান মাদক কারবারি ইউপি সদস্য জাকির হোসেন।
দাঁতভাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, ‘ জাকির দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করে। তার মাদক ব্যবসার কথা এলাকায় অনেকেই জানে। তার বিরুদ্ধে মাদক চোরাচালান ও হত্যার অভিযোগে মামলাও রয়েছে।’
এদিকে মাদক চোরাকারবারের অভিযোগ থাকায় জাকির হোসেনকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রৌমারী উপজেলা দল থেকে বহিষ্কারের সুপারিশ করে কাগজ পাঠিয়েছি। তিনি বর্তমানে দলের কেউ নন।’
ডিবি পুলিশের ওসি আশিকুর রহমান বলেন, ‘গ্রেফতার জাকির হোসেনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি