1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনামঃ
মহাকবি মাইকেল মধুসূদন দত্তর ১৫৩ তম মৃত্যবার্ষিকী পালিত রাজৈরে সাংবাদিক আওয়াল ফকিরের মায়ের মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত কোটালীপাড়ায় “বৃক্ষ রোপণ ও চারা বিতরণ” কর্মসূচির উদ্বোধন তারাগঞ্জে ভিসা জালিয়াতির সাথে সংশ্লিষ্ট অভিযুক্ত ১ জন গ্রেফতার সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কালিয়ায় মানববন্ধন কুয়াকাটায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিন নারী গ্রেফতার রাতের আঁধারে বালু কাটার সময় ৫ ড্রেজার শ্রমিক আটক, ড্রেজারে অগ্নিসংযোগ রৌমারীতে ধর্ষণের চেষ্টায় এক ইউপি সদস্য গ্রেপ্তার রংপুর তারাগঞ্জে নিখোঁজের একদিন পর মিললো শিশুর মরদেহ যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা

কারিনার বাড়ি সিলগালা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

সোমবারই বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ও অমৃতা আরোরার করোনার পজিটিভি হওয়ার খবর সামনে এসেছে। করোনা নিয়ে কারিনা সঠিক তথ্য দিচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। আর এরই জেরে সিলগালা করে দেওয়া হয়েছে কারিনার বাড়ি।

করোনাবিধি ভেঙে একাধিক পার্টি করেছেন বেবো-অমৃতারা, এমন অভিযোগ করেছে বৃহন্মুম্বাই পৌরসভা (বিএমসি)। বিবৃতিতে জানানো হয়েছে ‘কারিনা কাপুর খানের বাড়ি সিলগালা করা হয়েছে। উনি এখনো পর্যন্ত আমাদের সঠিক তথ্য দেননি, তবে আমাদের অফিসাররা চেষ্টা করছেন কতজন ওনার সংস্পর্শে এসেছেন সেই ব্যাপারটি নিশ্চিতভাবে জানতে।’

এ বিবৃতির পর দ্রুত ইনস্টাগ্রামে একটি বিবৃতি জারি করেন কারিনা। তিনি বলেন, ‘আমার করোনা রিপোর্ট পজিটিভি। আমি সেটা জানামাত্রই নিজেকে আইসোলেট করে নিয়েছি, এবং সব রকম নিয়মবিধি মেনে চলছি। আমি অনুরোধ জানাচ্ছি যারা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে টেস্ট করিয়ে নিন। আমার পরিবার এবং স্টাফদের সবার করোনা টিকার ডবল ডোজ নেওয়া রয়েছে এবং তাদের কোভিডের কোনো উপসর্গ নেই।’

নিজের শরীর নিয়ে কারিনা বলেন, ‘সৃষ্টিকর্তার দোয়ায় আমি ভালো আছি, আশা করছি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠব।’

এদিকে, কয়েকদিন আগেই কারিশমা কাপুর এবং মালাইকা আরোরার সঙ্গে ঘরোয়া পার্টি করতে দেখা গিয়েছিল কারিনা এবং অমৃতাকে। এ ছাড়া গত সপ্তাহে সোনম কাপুর এবং রিয়া কাপুরের সঙ্গে নৈশভোজ সেরেছিলেন তারা। তবে তাদের করোনা রিপোর্ট পজিটিভ কিনা জানা যায়নি।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি