1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
হরিপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত নীলফামারীতে আরডিবি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ চরফ্যাশনে ক্যান্সারে আক্রান্ত কলেজছাত্র রায়হানের মৃত্যু / স্বজনদের ফাঁসাতে মিথ্যা হয়রানির অভিযোগ নবীনগরে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগ নীলফামারীতে গাঁজাসহ ১ মাদক কারবারী গ্রেফতার শিরখাড়া ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সবুজ বাঘা ফুলতলা উপজেলা শ্রেষ্ঠ কাবস্কাউট শিক্ষক নির্বাচিত শিউলী খাতুন কেশবপুরে সাংবাদিক রাজীবকে গালিগালাজ; প্রতিবাদে মানবন্ধন মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে চার বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা

সিলেটে গণধর্ষণছাত্রলীগ নেতা সাইফুরসহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিট

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

সিলেটে গণধর্ষণ
ছাত্রলীগ নেতা সাইফুরসহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক : সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় ছাত্রলীগ নেতা সাইফুরকে প্রধান আসামি করে আটজনের বিরদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুল কাশেমের আদালতে এ চার্জশিট জমা দেওয়া হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) বি এম আশরাফ উল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, চার্জশিটে এমসি কলেজ ছাত্রলীগ নেতা সাইফুর রহমান, কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র শাহ মাহবুবুর রহমান রণি, মাহফুজুর রহমান মাসুম, অর্জুন লস্কর, বহিরাগত রবিউল ইসলাম, তারেক ওই ঘটনায় সরাসরি যুক্ত ছিলো বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া, আইনুল ও রাজন নামে দুজনের বিরুদ্ধে ওই ঘটনায় সাহায‌্য করার কথা বলা হয়েছে।
উল্লেখ‌্য, গত ২৫ সেপ্টেম্বর বিকেলে ওই দম্পতি এমসি কলেজ এলাকায় বেড়াতে গেলে নিজেদের ছাত্রলীগ বলে দাবি করা ৪/৫ জন নেতা-কর্মী তাদের জোর করে ছাত্রাবাসের ভেতরে নিয়ে যায়। পরে ছাত্রাবাসের একটি কক্ষে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করে তারা।
এ ঘটনায় ৬ ছাত্রলীগ নেতা-কর্মীর নাম উল্লেখসহ মোট ৯ জনের বিরুদ্ধে শাহপরাণ থানায় মামলা করেছেন ওই গৃহবধূর স্বামী।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি