1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইসির নির্দেশনা মেনে ব্যানার সরালেন কুড়িগ্রাম-১ জামায়াত প্রার্থী কালিয়া ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত। দক্ষিন আইচা কলেজে মাদকবিরোধী ক্যাম্পেইনে মুখর ক্যাম্পাস যমুনা নদীর দুর্গম চরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কোটালীপাড়ায় ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীর নির্বাচনী পথযাত্রা টাঙ্গাইলের যমুনা চরের শিশুদের খাদ্যসহায়তা ও চিকিৎসা প্রদান সোনারগাঁ উপজেলা যুবদলের আশরাফ ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার নড়াইল -১ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন কর্নেল (অব.) সাজ্জাদ হোসেন ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠা হলে দেশের সকল দুর্নীতি দূর হবে। কালিয়ায় চিত্রা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার।

শহীদ ফিরোজ-জাহাঙ্গীর দিবসে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের শ্রদ্ধাঞ্জলি

আ: হান্নান আল আজাদ নান্দাইল উপজেলা প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

নান্দাইল প্রতিনিধিঃ আঃ হান্নান আল আজাদ:৯০’র স্বৈরাচার এরশাদবিরোধী গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী ময়মনসিংহের দুই বীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর দিবস উপলক্ষে আজ ২৮ নভেম্বর ২০২৫ সকাল ১০:০০ ঘটিকায় শহীদ ফিরোজ-জাহাঙ্গীর এর সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে গণসাংস্কৃতিক সংগঠন সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ, ময়মনসিংহ। এ সময় উপস্থিত ছিলেন সমাজ রূপান্তরের সংগঠক ইমতিয়াজ আহমেদ,মো: রেজাউল ইসলাম, মো: শাফিয়েল আলম, শাহরিয়ার আহমেদ আশিক, সাদ্দাম হোসেন রিমন, মো: আবীর হোসেন, আবু সাইফ মুহম্মদ সাইফুল্লাহ প্রমূখ।

শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে বক্তব্য প্রদানকালে সমাজ রূপান্তরের সংগঠকগণ বলেন, এদেশে যুগে যুগে ফিরোজ জাহাঙ্গীররা জীবন উৎসর্গ করেন একটি সুন্দর সাম্যের আগামীর জন্য। যেখানে মানুষ তার মৌলিক অধিকার ভোগ করবে। দেশ হবে সকলের। রাষ্ট্রযন্ত্র নিবেদিত থাকবে সকল শ্রেণীপেশার মানুষের তরে। কিন্তু শহীদদের আশা-আকাঙ্ক্ষা যুগে যুগে আর বাস্তবায়ন হয় না। শাসক আসে শাসক যায়, ফিরোজ জাহাঙ্গীরদের স্বপ্ন স্বপ্নই থেকে যায়। ময়মনসিংহের শহীদ ফিরোজ -জাহাঙ্গীর এর আত্মত্যাগ সেদিনই সার্থক হবে যেদিন তাদের কাঙ্খিত মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে বাংলার মাটিতে।

উল্লেখ্য, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ২৮ নভেম্বর সকাল ০৯:৪৫ ঘটিকায় মহাকালী স্কুলের সম্মূখস্থ সড়কে সর্বদলীয় ছাত্র ঐক্যের মিছিলে বিনা উস্কানীতে পুলিশ সামনে থেকে সরাসরি গুলি করে। এতে মিছিলে থাকা ছাত্রনেতা শেখ মো: ফিরোজ ও মো: জাহাঙ্গীর আলম নিহত হন। ফিরোজ ছিলেন নাসিরাবাদ কলেজের ২য় বর্ষের ছাত্র ও বাংলাদেশ বিপ্লবী ছাত্রসংঘ ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীর ছিলেন ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট এর ২য় বর্ষের ছাত্র ও জাসদ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগ একই ইন্সটিটিউট শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি