1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চরফ্যাশনে ক্যান্সারে আক্রান্ত কলেজছাত্র রায়হানের মৃত্যু / স্বজনদের ফাঁসাতে মিথ্যা হয়রানির অভিযোগ নবীনগরে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগ নীলফামারীতে গাঁজাসহ ১ মাদক কারবারী গ্রেফতার শিরখাড়া ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সবুজ বাঘা ফুলতলা উপজেলা শ্রেষ্ঠ কাবস্কাউট শিক্ষক নির্বাচিত শিউলী খাতুন কেশবপুরে সাংবাদিক রাজীবকে গালিগালাজ; প্রতিবাদে মানবন্ধন মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে চার বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা নড়াইল নড়াগাতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ কেশবপুরে সরকারিভাবে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন

ব্রিটেনে তরুণ বেকারের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

ব্রিটেনে তরুণ বেকারের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক : মে থেকে জুলাই, এই তিন মাসে ব্রিটেনে কর্মহীন তরুণের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৫৬ হাজার। দেশটির জাতীয় পরিসংখ্যান দফতর থেকে প্রকাশিত সবশেষ প্রতিবেদনে হিসাব দিয়ে বলা হচ্ছে, বেকার এসব তরুণের মধ্যে বেশিরভাগের বয়স ১৬ থেকে ২৪ বছরের মধ্যে; যা অন্য বয়সভুক্ত গোষ্ঠীগুলোর চেয়ে অনেক বেশি।
বিবিসির মঙ্গলবারের প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে যুক্তরাজ্যজুড়ে মোট কর্মহীন মানুষের সংখ্যা ৪ দশমিক ১ শতাংশ বেড়েছে; যা এর আগের ৩ দশমিক ৯ শতাংশের তুলনায় বেশি। এদিকে করোনাকালে শুরু সরকারি প্রণোদনার মেয়াদ শেষ হওয়ার আগে আগে প্রতিষ্ঠানগুলোও তাদের কর্মী ছাঁটাই অব্যাহত রেখেছে।
বিবিসি জানাচ্ছে, মার্চ থেকে বিভিন্ন ব্রিটিশ কোম্পানির পে-রোলের তালিকা থেকে বাদ পড়েছেন দেশটির ৬ লাখ ৯৫ হাজার কর্মী। করোনাভাইরাস মহামারি শুরুর পর ওই সময় দেশজুড়ে লকডাউন শুরুর পর সব বন্ধ হয়ে যাওয়ায় সরকারি সহায়তায় প্রণোদনার অর্থ দিয়ে কর্মীদের পে-রোলে পাঠায় এসব কোম্পানি।
মহামারিকালে চাকরি বাঁচাতে ব্রিটিশ সরকারের নেয়া আর্থিক সহায়তা সংক্রান্ত উদ্যোগের মেয়াদ আগামী ৩১ অক্টোবর থেকে শেষ হবে। তবে জুলাই থেকে দেশটির জিডিপিার আকার বাড়তে শুরু করায় এ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। ব্রিটিশ পরিসংখ্যান দফতর সম্প্রতি জানায়, টানা গত তিনমাস জিডিপিতে প্রবৃদ্ধি হয়েছে।
ব্রিটিশ পরিসংখ্যান দফতরের অর্থনৈতিক পরিসংখ্যা বিভাগের পরিচালক, ড্যারেন মরগান বলেন, ‘আগস্ট থেকে অনেক কর্মী পে-রোল তালিকা থেকে বাদ পড়তে শুরু করে। এ ছাড়া জুলাইয়েও বেকার ও কর্মহীন মানুষের সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। এতে বোঝা বৈশ্বিক চাকরির বাজারে করোনার মারাত্মক প্রভাব এখনও রয়েছে।
ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক বলেন, ‌‌‌‘এই মহামারি মানুষের চাকরি ও জীবিকার ওপর মারাত্মক প্রভাব ফেলে চলেছে বলেই অনেককে একটি কঠিন সময় পার করতে হচ্ছে। এ জন্যই চাকরি রক্ষা করা এবং মানুষকে কাজে ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে।’

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি