1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদারীপুরে ডাকাতির সময় হাতেনাতে গ্রেপ্তার ২ ডাকাত সিপিবি(এম) সভাপতির মেয়ে মোহনার বিবাহত্তোর অনুষ্ঠান সম্পর্ণ শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন জামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে জাকির হোসেন বাবুকে চায় সাধারণ ভোটাররা নবীনগরে ২ পক্ষের সংঘর্ষ: চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু শিরখাড়ায় আইন শৃঙ্খলা রক্ষার্থে মত বিনিময় সভা অভিভাবকহীন কুয়াকাটা: প্রবেশমুখেই অব্যবস্থাপনার বাসস্ট্যান্ড খামার পর্যায়ে দক্ষতা ও আয় বৃদ্ধি নিশ্চিত করতে ব্র্যাকের খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হরিপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত নীলফামারীতে আরডিবি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ

ফরিদপুরের ভাঙ্গা এলাকায় ইয়াবাসহ আটক ৩

শাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩
মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গার পৌরসদরের হোগলাডাঙ্গী সদরের এলাকা থেকে বিপুল পরিমাণে ইয়াবা সহ তিনজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) সকাল আনুমানিক সাড়ে ১০টায় পৌর সভার হোগলাডাঙ্গী সদরদী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এদের মধ্যে এক দম্পতি রয়েছে। তারা কক্সবাজার থেকে মাদকের ‘হোম ডেলিভারি’ দিতে ভাঙ্গায় এসেছিলেন।
আটককৃতরা হলেন, ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গার পাড় গ্রামের নান্নু শিকদারের ছেলে হাবিব শিকদার (২৯), কক্সবাজার রামু থানার পূর্ব নোনাছড়ি এলাকার বাদশা মিয়ার ছেলে ওমর ফারুক (২৫) ও তার স্ত্রী মরিয়ম আক্তার (২৪)।
ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামিম হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ভাঙ্গা উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে পৌরসভার ৮নং ওয়ার্ডের একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। সে সময় ওই বাড়ির ভাড়াটিয়া হাবিবের ঘর তল্লাশি করে ১৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাবিব শেখ জানান, কক্সবাজার থেকে বিশেষ পদ্ধতিতে প্যাক করা ইয়াবা গিলে ওই দম্পতি তাদের পেটের মধ্যে বহন করে।  পরে মলত্যাগের মাধ্যমে সেই ইয়াবা বের করে। এরপর পরিস্কার করে পুনরায় প্যাক করে সেই মাদক ভাঙ্গায় ‘হোম ডেলিভারি’ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন রুবেল সাংবাদিক দের বলেন, ভাঙ্গায় মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ১৮০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। জনস্বার্থে এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি