1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জামায়াতের অপপ্রচারের প্রতিবাদে দক্ষিণ আইচা থানা বিএনপির সংবাদ সম্মেলন সোনারগাঁয়ে ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা সোনারগাঁওয়ে দাড়িপাল্লার প্রার্থী বহালের দাবিতে বিক্ষোভ দিনাজপুর পার্বতীপুরে তারেক রহমানকে কটূক্তি; এক ব্যক্তিকে আটক মৌলভীবাজার-৪ জেলা বিএনপি নেতা মধুকে দল থেকে বহিস্কার ফের বন্ধ যমুনা সার কারখানার ইউরিয়া উৎপাদন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে দাঁড়িপাল্লার ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ কুমিল্লায় গুলিভর্তি পিস্তলসহ আইনজীবী গ্রেপ্তার ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সভায় জনতার ঢল যশোরের তিনটি আসন থেকে তিন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার

পাঁচ শর্তে জামিন পেলেন সুশান্তর বান্ধবী রিয়া

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

পাঁচ শর্তে জামিন পেলেন সুশান্তর বান্ধবী রিয়া

বিনোদন ডেস্ক
প্রায় এক মাস জেলে কাটিয়ে জামিন পেলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের চর্চিত বান্ধবী রিয়া চক্রবর্তী। সুশান্তকে নিয়মিত মাদক দেয়া এবং মাদক চক্রের সঙ্গে যোগ থাকার অভিযোগে গত ৯ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে ভারতের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। সেদিন থেকেই তিনি জেলে ছিলেন।

এর আগে দুই দফায় রিয়া জামিনের আবেদন করলেও তার আবেদন মঞ্জুর করেনি আদালত। অবশেষে বুধবার বম্বে হাইকোর্ট তার জামিন আবেদন মঞ্জুর করেছে।

তবে পাঁচটি শর্ত আরোপ করা হয়েছে এই বাঙালি অভিনেত্রীর উপর। প্রথমত, রিয়াকে এক লাখ টাকার বন্ড দিতে হবে। দ্বিতীয়, আগামী ১০ দিন তাকে নিকটস্থ থানায় হাজিরা দিতে হবে। তৃতীয়, কোনো সাক্ষীর সঙ্গে দেখা করতে পারবেন না। চতুর্থ, তার পাসপোর্ট জমা রাখতে হবে এবং পঞ্চম, আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না।

এই শর্তগুলো রিয়াকে অবশ্যই মেনে চলতে হবে। তবে এদিন রিয়া জামিন পেলেও তার ভাই শৌভিক চক্রবর্তীর আর্জি খারিজ করে দিয়েছে বম্বে হাইকোর্ট। তাই তাকে আপাতত জেলেই কাটাতে হবে। রিয়াকে গ্রেপ্তারের দুদিন আগে মাদক যোগে শৌভিককে গ্রেপ্তার করে এনসিবি।

গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। শুরুতে এই মৃত্যু মামলার তদন্তভার ছিল মুম্বাই পুলিশের হাতে। কিন্তু তাদের উপর আস্থাহীনতার কারণে সিবিআই তদন্তের দাবি জানায় সুশান্তের পরিবার। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তভার হাতে নেয় সিবিআই।

এর পরই অভিনেতার ‍মৃত্যুতে মাদক যোগের বিষয়টি উঠে আসে। ফলে আলাদা করে তদন্তে নামে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনিসিবি)। সেই জালে ধরা পড়েন রিয়া ও তার ছোট ভাই শৌভিক। এছাড়া রিয়ার বিরুদ্ধে সুশান্তের টাকা নয়ছয় করার অভিযোগটি খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি