1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদারীপুরে ডাকাতির সময় হাতেনাতে গ্রেপ্তার ২ ডাকাত সিপিবি(এম) সভাপতির মেয়ে মোহনার বিবাহত্তোর অনুষ্ঠান সম্পর্ণ শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন জামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে জাকির হোসেন বাবুকে চায় সাধারণ ভোটাররা নবীনগরে ২ পক্ষের সংঘর্ষ: চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু শিরখাড়ায় আইন শৃঙ্খলা রক্ষার্থে মত বিনিময় সভা অভিভাবকহীন কুয়াকাটা: প্রবেশমুখেই অব্যবস্থাপনার বাসস্ট্যান্ড খামার পর্যায়ে দক্ষতা ও আয় বৃদ্ধি নিশ্চিত করতে ব্র্যাকের খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হরিপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত নীলফামারীতে আরডিবি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ

করোনা কেড়ে নিলো আরও ২৬ জনের প্রাণ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

করোনা কেড়ে নিলো আরও ২৬ জনের প্রাণ

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ২২ ও নারী চারজন। হাসপাতালে ২৫ জন ও বাড়িতে একজনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৭৫৯ জনে।
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৪টি পরীক্ষাগারে ১৩ হাজার ৮৪৭টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ১৪ হাজার ২১৬টি। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৮১২ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৩৯ হাজার ৩৩২ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৪২ হাজার ৬৯৬টি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৫১২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৪৩ হাজার ১৫৫ জনে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ৭৫ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৪৭ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭১ দশমিক ৬৬ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪০ শতাংশ।
এ পর্যন্ত করোনায় মোট মৃতের পুরুষ তিন হাজার ৭০৮ (৭৭ দশমিক ৯২ শতাংশ) এবং নারী এক হাজার ৫১ জন (২২ দশমিক শূন্য ৮ শতাংশ)।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৬ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব ২ জন, চল্লিশোর্ধ্ব ৩, পঞ্চাশোর্ধ্ব ১১ এবং ষাটোর্ধ্ব ১০ জন রয়েছেন।
বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রামে ৪, রাজশাহীতে ২ ও রংপুরে একজন রয়েছেন।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি