1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
হরিপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত নীলফামারীতে আরডিবি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ চরফ্যাশনে ক্যান্সারে আক্রান্ত কলেজছাত্র রায়হানের মৃত্যু / স্বজনদের ফাঁসাতে মিথ্যা হয়রানির অভিযোগ নবীনগরে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগ নীলফামারীতে গাঁজাসহ ১ মাদক কারবারী গ্রেফতার শিরখাড়া ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সবুজ বাঘা ফুলতলা উপজেলা শ্রেষ্ঠ কাবস্কাউট শিক্ষক নির্বাচিত শিউলী খাতুন কেশবপুরে সাংবাদিক রাজীবকে গালিগালাজ; প্রতিবাদে মানবন্ধন মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে চার বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা

ওটি বয় দিয়ে অস্ত্রোপচার, ছয়জনের বিভিন্ন মেয়াদে সাজা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

ওটি বয় দিয়ে অস্ত্রোপচার, ছয়জনের বিভিন্ন মেয়াদে সাজা

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মোহাম্মদপুরের তিনটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ছয়জনকে কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার ভোর ৪টা পর্যন্ত অভিযান চলে বলে র‌্যাবের ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানিয়েছেন।

তিনি বলেন, মক্কা মদিনা জেনারেল হাসপাতাল, নূরজাহান অর্থোপেডিক হাসপাতাল ও ক্রিসেন্ট হাসপাতাল লিমিটেড এ অভিযান চালানো হয়।

হাসপাতালগুলোর পরিবেশ অত্যন্ত নোংরা জানিয়ে তিনি বলেন, সেখানে সাধারণ রোগীও অসুস্থ হয়ে যাওয়ার কথা।

কোনো চিকিৎসক নেই, মালিক ও ওয়ার্ড বয় মিলে পঙ্গু হাসপাতাল থেকে ভাগিয়ে আনা রোগীদের ভয়-ভীতি দেখিয়ে অপারেশন করত।

ম্যাজেস্ট্রিট পলাশ বলেন, অভিযানে গিয়ে দেখা যায়, হাসপাতালগুলোতে ওটি বয় দিয়ে অস্ত্রোপচার করা হচ্ছে।

এসব অপরাধের জন্য মক্কা মদিনা জেনারেল হাসপাতালের মালিক নূরুন নবীকে এক বছর, ওটি বয় আনোয়ার হোসেনকে ছয় মাস ও আবদুর রশীদকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া নূরজাহান অর্থোপেডিক হাসপাতালের ওটি বয় জাহাঙ্গীর হোসেনকে দুই ও বাবুল হোসেনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আর ক্রিসেন্ট হাসপাতালের মালিক আবুল হোসেনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া মক্কা মদিনা ও নূরজাহান অর্থোপেডিক হাসপাতাল সিলগালাও করা হয়েছে।

বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর এ অভিযান চালানো হয় জানিয়ে পলাশ কুমার বসু বলেন, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের ভাগিয়ে একটি দালাল চক্র এসব হাসপাতালে নিয়ে আসে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি