1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
যশোর জামায়াতসহ দুই প্রার্থী জরিমানা দিলেন ২ লাখ ৩০ হাজার মাগুরা জেলা এনসিপির নেতাকে প্রাণনাশের হুমকি নড়াইল-২ বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল বহিষ্কার সাতক্ষীরায় সেনা অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৩ চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলনের ৫৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান বাগেরহাট রামপাল বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে কম্বল বিতরণ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে ২১ বাংলাদেশি আটক মুসলমানকে কুফুরি বলার অধিকার কারও নেই: গোলাম পরওয়ার জামায়াতের অপপ্রচারের প্রতিবাদে দক্ষিণ আইচা থানা বিএনপির সংবাদ সম্মেলন সোনারগাঁয়ে ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা

আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ফ্লাইটে আংশিক নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব। করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘদিন ধরে দেশটিতে বিভিন্ন দেশের সঙ্গে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি ছিল।
এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইটের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে।
করোনা মহামারি পরিস্থিতির কারণে প্রায় ৬ মাস ধরে সৌদিতে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি ছিল। সব ধরনের নিষেধাজ্ঞা কবে তুলে নেওয়া হবে সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আকাশপথ, স্থল এবং সমুদ্রপথে সব ধরনের নিষেধাজ্ঞা আগামী বছরের জানুয়ারি থেকেই তুলে নেওয়া হবে।
আগামী ১৫ সেপ্টেম্বর থেকেই আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর নাগরিক এবং সৌদির বাসিন্দা নন কিন্তু ইকামার অনুমতি আছে এমন নাগরিক এবং ভ্রমণ ভিসায় সৌদিতে প্রবেশ করা যাবে।
তবে করোনামুক্ত বা কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট ছাড়া কেউ সৌদিতে প্রবেশের অনুমতি পাবেন না বলে জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়। এমনকি এই নেগেটিভ সার্টিফিকেট দেশটিতে প্রবেশের ৪৮ ঘণ্টা আগে ইস্যুকৃত হতে হবে।
এছাড়া ব্যতিক্রমী কিছু ক্ষেত্রে যেমন সরকারি, সেনাবাহিনী এবং বিদেশি দূতাবাসের কর্মী এবং চিকিৎসাসেবা গ্রহণের প্রয়োজন এমন লোকজনও মঙ্গলবার থেকে সৌদিতে প্রবেশ এবং সৌদি থেকে অন্য দেশে যাতায়াত করতে পারবেন।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি