1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

বিএনপি’র নেতারা চোখ থাকতেও অন্ধ : তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
Spread the love

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির নেতা রিজভী আহমেদ একটা সংবাদ সম্মেলন করেছেন। আমি রিজভী আহমেদসহ বিএনপি নেতাদের অনুরোধ জানাবো, আপনারা আইএমএফ, বিশ্বব্যাংক, জাতিসংঘ, ওয়ার্ল্ড মনিটরসহ দ্য ইকোনমিস্টের রিপোর্ট পড়ুন।

আমি জানি আপনারা শিক্ষিত মানুষ, কিন্তু আপনারা এই রিপোর্টগুলো পড়েন না। যেখানে দারিদ্র্য ছিল ৪১ শতাংশ, সেখানে আজ তা ২০ শতাংশের নিচে। অতি দারিদ্র্য ২৪ থেকে ১১ শতাংশে নেমে এসেছে। এই রিপোর্টগুলো উনারা পড়েন না। উনারা চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও বধির এই রকম আচরণ করছেন।

শনিবার (০৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি অনুরোধ জানাবো, বিএনপির যে ডাক্তারদের সংগঠন আছে, সেই সংগঠনের ডাক্তারদের অনুরোধ জানাবো, বিএনপির নেতা রিজভী আহমেদ, ফখরুল ইসলাম আলমগীরসহ, যারা প্রতিদিন মিথ্যাচার করেন, দেশের এই উন্নয়ন অগ্রগতি দেখেন না, তাদের চোখ এবং কানগুলো একটু পরীক্ষা করার জন্য।

‘আজকে বাংলাদেশ এগিয়ে গেছে, সেটি তাদের সহ্য হয় না। পদ্মাসেতু হয়ে গেছে, সেটি তাদের সহ্য হয় না। শেখ হাসিনা জাতির সামনে যে উন্নয়ন অগ্রগতির তথ্য প্রকাশ করেছেন, যা শুনে জাতি আশ্বস্ত হয়েছে, আশায় বুক বেঁধেছে, সেটি তাদের পছন্দ হচ্ছে না, সেটি নিয়ে সমালোচনা করছেন। বিএনপিকে অনুরোধ জানাবো, অন্ধের মতো এবং বধিরের মতো সরকারের সমালোচনা না করে আপনারা আত্মসমালোচনা করুন। ’

আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী প্রমুখ। আয়োজনের সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী হকার্স লীগের সাবেক সভাপতি এসএম জাকারিয়া হানিফ।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি