1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মুক্তি পেল বছরের শেষ ছবি ‘গোর’ - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

মুক্তি পেল বছরের শেষ ছবি ‘গোর’

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
Spread the love

চট্টগ্রামের মাল্টিপ্লেক্স সিলভার স্ক্রিনে আজ শুক্রবার মুক্তি পেল গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’। বাংলার পাশাপাশি ছবির ইংরেজি সংস্করণ ‘দ্য গ্রেভ’ও সেখানে প্রদর্শিত হবে।

চলতি বছর করোনাভাইরাসের (কোভিড-১৯) আবহে অল্প কয়েকটি ঢাকাই চলচ্চিত্র মুক্তি পেয়েছে। যার মধ্যে ‘গোর’ বছরের শেষ ছবি।

১৯৯৭ সালে গাজী রাকায়েত রচিত নাটক ‘গোর’ নির্মাণ করেছিলেন সালাহউদ্দিন লাভলু। প্রচারিত হয়েছিল ১৯৯৮ সালে। ওই প্রধান চরিত্রে অভিনয় করে পুরস্কার পান রাকায়েত। পুরস্কার পেয়েছিলেন অন্য দুই তারকা সালাহউদ্দিন লাভলু ও বিপাশা হায়াত। সেই গল্প থেকেই সরকারি অনুদানে ‘গোর’ চলচ্চিত্র নির্মাণ করেছেন গাজী রাকায়েত।

এ ছবিতেও আছেন রাকায়েত। আরও অভিনয় করেছেন মৌসুমী হামিদ, আশিউল ইসলাম, সুষমা সরকার, এ কে আজাদ সেতু, দীপান্বিতা মার্টিন ও গাজী আমাতুন নূর দ্যুতি-সহ অনেকে।

জানা গেছে, ‘গোর’- এর বেশির ভাগ শুটিং হয়েছে দোহারের শাইনপুকুর গ্রামে। সেই গ্রামের একটা ভিটেবাড়ি, তার পাশে ঘন জঙ্গলে সাপের বসবাস ছিল। সেই জঙ্গল পরিষ্কার করে শুটিং শুরুর তিন মাস আগে একটা বাড়ি নির্মাণ করা হয়। রীতিমতো গৃহস্থের বাড়ি। যেখানে লাউয়ের মাচা, মুরগি, গরু-ছাগল সবই ছিল।

রাকায়েত জানান, বছরের প্রথম শুক্রবারেই ঢাকায় ফিরবে ‘গোর’। মুক্তি পাবে দুই মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টার সিনেমাসে। এ ছাড়া একই মাসে যুক্তরাষ্ট্রের প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares