1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

চুক্তিতে আরও ২ বছর মুখ্য সচিব থাকছেন কায়কাউস

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
Spread the love

চুক্তিতে আরও ২ বছর প্রধানমন্ত্রীর মুখ্য সচিব থাকছেন ড. আহমদ কায়কাউস। তার অবসরোত্তর ছুটি (পিআরএল) ও এ সংশ্লিষ্ট ছুটি স্থগিতের শর্তে এই নিয়োগ দিয়ে বুধবার (২৩ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

চাকরির মেয়াদ শেষে আগামী ৩১ ডিসেম্বর আহমদ কায়কাউসের অবসরে যাওয়ার কথা ছিল। তার পিআরএল মঞ্জুর করে আদেশও জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

আগামী ১ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে কায়কাউসের এ চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব থাকার সময় গত বছরের ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ পান আহমদ কায়কাউস।

আহমেদ কায়কাউস ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব থাকার সময় তাকে ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন কাউন্সিলের চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়। পরে ২০১৬ সালের ১৫ ডিসেম্বর বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হন তিনি। ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি সচিব পদে পদোন্নতি পান তিনি। গত বছরের ২৭ ফেব্রুয়ারি সিনিয়র সচিব হন তিনি।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি