1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা

মো: লিটন সিকদার, গোপালগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Spread the love

মোঃ লিটন সিকদার, গোপালগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি: গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পুখুরিয়া গ্রামে পূর্ববিরোধের জেরে হামলায় জোবায়ের ভুঁইয়া (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে টিউশনি শেষে বাড়ি ফেরার পথে তাকে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
নিহত জোবায়ের ভুঁইয়া সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রামের রমজান ভুঁইয়ার ছেলে। তিনি সরকারি হাজী লালমিয়া সিটি কলেজের মাস্টার্স শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পুখুরিয়া এলাকায় টিউশনি শেষ করে বাড়ির উদ্দেশে রওনা দেন জোবায়ের। পথে পূর্বের বিরোধের জের ধরে সোহেলের নেতৃত্বে ৭-৮ জনের একটি দল তার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলাকারীরা লাঠিসোঁটা দিয়ে তাকে মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়।
পরে স্থানীয়রা আহত জোবায়েরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
জোবায়েরের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুখুরিয়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর সংশ্লিষ্ট দুই পক্ষের কয়েকজন এলাকা ছেড়ে চলে গেছে। হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
এদিকে জোবায়েরের মৃত্যুর ঘটনায় তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares