1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
কুমিল্লায় চাল পাচারের অভিযোগে বিএনপি নেতাকে বহিষ্কার - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনামঃ

কুমিল্লায় চাল পাচারের অভিযোগে বিএনপি নেতাকে বহিষ্কার

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
Spread the love

কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের দড়িচর গ্রাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তা সরকারি চাল জব্দ করেছেন স্থানীয়রা। বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯টায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ও ঘাগুটিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. মোসলেম সরকারের সহযোগী আসাদুল্লাহকে আটক করা হয়। পরে বিষয়টি খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ও পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালগুলো উদ্ধার করে।

জানা যায়, উপকারভোগীদের জন্য বরাদ্দ চাল অন্যত্র বিক্রির উদ্দেশ্যে নেয়ার সময় স্থানীয় লোকজন চালগুলো আটক করেন। এ ঘটনায় হোমনা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বাদী হয়ে মামলা করেছেন।জব্দ করা চালের প্রতিটি বস্তায় ২৫ কেজি করে চাল ছিল। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেওয়ার কথা।

এদিকে সরকারি চাল আটকের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরই প্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মো. মোসলেম সরকারকে বিএনপির সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, অপরাধীর কোনো দল নেই, তাদের পরিচয় তারা অপরাধী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কোনো অপরাধীর স্থান বিএনপিতে নেই।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares