1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
নড়াগাতীতে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুয়াকাটায় শিক্ষিকা দুই বছর অনুপস্থিত,নিয়মিত বেতন নেওয়ার অভিযোগ নড়াগতিতে সামরিক মর্যাদায় চিরনিদ্রায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোঃ কাজী আঃ আলী লালমনিরহাটের বিএসএফ সদস্যরা শটগান ওয়াকিটকি রেখে পালিয়ে যান নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষ রোপণে সাজাই দেশ রাজবাড়ীতে স্ত্রীর পাঠানো তালাকনামা দেখে যুবকের আত্মহত্যা ১৫ সেপ্টেম্বর তফসিল; নভেম্বর থেকে ধাপে ধাপে ইউপি নির্বাচন নেত্রকোনার ধর্ষণের ঘটনায় নবজাতকের জৈবিক পিতা মাদ্রাসা শিক্ষক বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু শরীয়তপুরে সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া,বাধ্যতামূলক অবসর ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার

নড়াগাতীতে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড

তরিকুল ইসলাম, নড়াগাতি থানা প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Spread the love

মো. তরিকুল ইসলাম, নড়াইলনড়াগাতী প্রতিনিধি: নড়াইলের নড়াগাতী থানার যোগানিয়া এলাকায় ইয়াবাসহ অনিক মোল্লা (২৩) নামে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে যোগানিয়া গ্রামের আব্দুর রহিম শেখ (দবির) এর বাড়ি থেকে খেয়াঘাটের দিকে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে অনিককে আটক করে তার পরিচয় জানতে চান। পরে তার দেহ তল্লাশি করে পকেট থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
খবর পেয়ে নড়াগাতী থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে অনিককে থানায় নিয়ে যান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলামের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত অনিক মোল্লা ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার কুসুমদী গ্রামের শাজাহান মোল্লার ছেলে।
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, আব্দুর রহিম শেখ (দবির) এর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী কয়েকজন তৃতীয় লিঙ্গের ব্যক্তির মাধ্যমে এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের মতো কর্মকাণ্ড সংঘটিত হয়ে থাকে। তবে এ অভিযোগের বিষয়ে বাড়ির মালিকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে দীর্ঘদিন ধরে জনসচেতনতামূলক প্রচারণা চালিয়ে আসছেন। তিনি মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares