1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
গাংনীতে ইঞ্জিন চালিত ট্রলি উল্টে ৬ শ্রমিক আহত - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুয়াকাটায় শিক্ষিকা দুই বছর অনুপস্থিত,নিয়মিত বেতন নেওয়ার অভিযোগ নড়াগতিতে সামরিক মর্যাদায় চিরনিদ্রায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোঃ কাজী আঃ আলী লালমনিরহাটের বিএসএফ সদস্যরা শটগান ওয়াকিটকি রেখে পালিয়ে যান নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষ রোপণে সাজাই দেশ রাজবাড়ীতে স্ত্রীর পাঠানো তালাকনামা দেখে যুবকের আত্মহত্যা ১৫ সেপ্টেম্বর তফসিল; নভেম্বর থেকে ধাপে ধাপে ইউপি নির্বাচন নেত্রকোনার ধর্ষণের ঘটনায় নবজাতকের জৈবিক পিতা মাদ্রাসা শিক্ষক বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু শরীয়তপুরে সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া,বাধ্যতামূলক অবসর ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার

গাংনীতে ইঞ্জিন চালিত ট্রলি উল্টে ৬ শ্রমিক আহত

জুলফিকার রহমান,মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
  • আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
Spread the love

জুলফিকার রহমান,মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে নির্মাণ কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে স্যালো ইঞ্জিন*চালিত ট্রলি উল্টে সাবেদুল ইসলাম (২৬) নামের এক নির্মাণ শ্রমিক তার বাম পা হারিয়েছেন। এ ঘটনায় আরও ৬ জন শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে মেহেরপুর–কুষ্টিয়া মহাসড়কের আকুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সাবেদুল ইসলাম গাংনী উপজেলার তেরাইল গ্রামের বিলপাড়া এলাকার কায়েমউদ্দিনের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ট্রলিতে থাকা আরও ছয়জন আহত হয়েছেন। তারা হলেন— তেরাইল গ্রামের বিলপাড়া এলাকার বিচার উদ্দীনের ছেলে নজরুল ইসলাম (৫০), একই গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে সজিব হোসেন (১৬), হারু বিশ্বাসের ছেলে ইসরাফিল হোসেন (৩৫), নজরুল ইসলামের ছেলে তুহিন হোসেন (২৪), আব্দুল জলিলের ছেলে জহুরুল ইসলাম (৪৭) এবং ভরাট গ্রামের বকুল হোসেনের ছেলে সুরুজ হোসেন (১৬)। আহতদের উদ্ধার করে বামুন্দির একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন জানান, মঙ্গলবার সকালে তেরাইল বাজার থেকে সাতজন শ্রমিক স্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলিতে করে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা বাজারে একটি বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ করতে যাচ্ছিলেন। পথে আকুবপুর এলাকায় পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় ট্রলির নিচে চাপা পড়ে সাবেদুল ইসলামের বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অন্য আহতদের বামুন্দির একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

গাংনী থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার দাস জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares