1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
কেশবপুরে তেল পাম্পে অনিয়মের প্রতিবাদ করায় সাংবাদিককে মারধর - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দিনাজপুরে রাইস মিলের গুদামে মজুত ২১৭ বস্তা রাসায়নিক সার কুয়াকাটায় শিক্ষিকা দুই বছর অনুপস্থিত,নিয়মিত বেতন নেওয়ার অভিযোগ নড়াগতিতে সামরিক মর্যাদায় চিরনিদ্রায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোঃ কাজী আঃ আলী লালমনিরহাটের বিএসএফ সদস্যরা শটগান ওয়াকিটকি রেখে পালিয়ে যান নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষ রোপণে সাজাই দেশ রাজবাড়ীতে স্ত্রীর পাঠানো তালাকনামা দেখে যুবকের আত্মহত্যা ১৫ সেপ্টেম্বর তফসিল; নভেম্বর থেকে ধাপে ধাপে ইউপি নির্বাচন নেত্রকোনার ধর্ষণের ঘটনায় নবজাতকের জৈবিক পিতা মাদ্রাসা শিক্ষক বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু শরীয়তপুরে সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া,বাধ্যতামূলক অবসর

কেশবপুরে তেল পাম্পে অনিয়মের প্রতিবাদ করায় সাংবাদিককে মারধর

মোঃ ইমরান আহম্মেদ,কেশবপুর উপজেলা প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
Spread the love

মোঃ ইমরান আহম্মেদ,কেশবপুর উপজেলা প্রতিনিধিঃযশোরের কেশবপুর উপজেলার গোপালপুর মেসার্স কপোতাক্ষ ফিলিং স্টেশন তেল পাম্প এখন সেন্ডিকেটদের দখলে। এর মূল হোতা মহীর মেম্বরসহ অভিযুক্ত ৩ জন , বৃহস্পতিবার  তেল নিতে আসা একজন ছাত্রকে মার পিট করেছে , মারপিটের বিষয় জানতে গেলে সাংবাদিককে গালিগালাজ হুমকি ও লাঞ্ছিতোর ঘটনা ঘটেছে এ বিষয়ে ঐ সাংবাদিক বাদী হয়ে তিনজনকে আসামি করে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। থানার অভিযোগ সূত্রে জানা গেছে ২ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে কলারোয়া থানার গয়ড়া গ্রামের কামরুল ইসলামের ছেলে শোয়েব ১৪ ত্রিমোহিনী ইউনিয়নের গোপালপুর মোড়ে অবস্থিত কপতাক্ষ ফিলিং স্টেশনে পেট্রোল নেয়ার জন্য দীর্ঘ সময় সিরিয়াল অনুযায়ী পুলিশ প্রশাসনের উপস্থিতিতে অপেক্ষা করছিল তখন সে দেখে সিরিয়াল ভেঙ্গে বিভিন্ন লোকজন সামনের থেকে কয়েকজনের নেতৃত্বে তেল নিয়ে চলে যাচ্ছে, তখন শোয়েব তাদেরকে বলে আমরা দীর্ঘ সময়ে সিরিয়ালের জন্য দাঁড়িয়ে আছি আপনারা যদি এভাবে তেল নিয়ে যান তাহলে আমরা তেল কিভাবে পাব। এই কথা বলাতে সেখানে উপস্থিত বিএনপি নেতা মোহির মেম্বার রুবেল ও মাস্টার আইয়ুব আলী তার উপরে ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাথাড়ি মারপিট করে,এবং মোটরসাইকেলর চাবী দিয়ে বিভিন্ন জায়গায় ক্ষত জখম করেন। বিষয়টা জানার জন্য সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কালের চিত্রের কেশবপুর প্রতিনিধি মোঃ একরামুল কবির সেখানে পৌঁছে অনিয়ম এবং মারপিটের বিষয় জানতে চাইলে এই সংঘবদ্ধ সেন্টিকেট একই ব্যক্তিগণ তাকেও শার্টের কলার ধরে লাঞ্ছিত ও গালিগালাজ করে,এবং এটা নিয়ে বাড়াবাড়ি করা খবর প্রকাশ করা এবং মামলা মোকদ্দমা করলে জীবন নাশের হুমকি দেন। শুক্রবার দুপুরে তিনি বাদি হয়ে কেশবপুর থানায় মির্জানগর গ্রামের আনসার ঢালীর ছেলে মোঃ রুবেল হোসেন, মৃত জালাল উদ্দিন এর ছেলে মোহির মেম্বার ও আওয়ামী লীগ নেতাআলীবদ্দিন গাজী (সাবেক মেম্বার) এর ছেলে মাস্টার আইয়ুব আলী কে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।একাধিক গ্রাহক জানান, নিয়ম মেনে সিরিয়ালে দাঁড়িয়ে থাকি, কিন্তু এই নেতাদের দাপটে তাদের লোকজন সামনের থেকে তেল নিয়ে চলে যাচ্ছে।স্থানীয়রা আরও বলেন, প্রশাসনের উপস্থিতিতেই এমন ঘটনা ঘটলেও কোনো প্রতিকার মিলছে না। কারণ প্রশাসন নিয়ন্ত্রণ করছে এই নেতারা।এ বিষয়ে বিবাদী মহির মেম্বারের মোবাইলে বারবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।পাম্প কর্তৃপক্ষের দায়িত্বরত মাসুদ এর ফোনে বারবার ফোন দিলেও তিনিও রিসিভ করিনি।এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ শহিদুল ইসলাম বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares