1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ঝিনাইদহে বিএনপিকর্মী তরু মিয়ার লাশ নিয়ে বিক্ষোভ মিছিল - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

ঝিনাইদহে বিএনপিকর্মী তরু মিয়ার লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

শিরোমণি ডেস্ক রিপোর্ট
  • আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
Spread the love

ঝিনাইদহে বিএনপিকর্মী তরু মিয়ার লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদের নেতৃত্বে এ মিছিল শুরু হয়। মিছিলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা জামায়াতের বিরুদ্ধে নানা ভাষায় শ্লোগান দিতে থাকেন। ‘আমার ভাই মরল কেন জামায়াত-শিবির জবাব দে’, ‘আমার ভাই মরেছে, জামায়াত শিবির মেরেছে’, ইত্যাদি শ্লোগানে মিছিলটি জেলা শহরের হামদহ মোড়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সদর উপজেলার গান্না ইউনিয়নের ৮নং ওয়ার্ড কৃষক দলের সাংগঠনিক সম্পাদক তরু মিয়াকে জামায়াত কর্মীরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান বক্তারা। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু প্রমুখ। এর আগে সকাল ১১টার দিকে সদর হাসপাতাল মর্গে তরু মিয়ার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।উল্লেখ্য, শুক্রবার (১৩ মার্চ) সকাল ১১টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে জামায়াতের নারী কর্মীদের ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তরু মিয়াসহ উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত তরু মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares