1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সুশৃঙ্খল ও উন্নয়ন বান্ধব নবীনগর পৌরসভা উপহার দিবো - এইচ এম শান্তি - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

সুশৃঙ্খল ও উন্নয়ন বান্ধব নবীনগর পৌরসভা উপহার দিবো – এইচ এম শান্তি

মোঃওমর ফরহাদ ফরিদী নবীনগর বিশেষ প্রতিনিধি প্রতিনিধিঃ
  • আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
Spread the love

মোঃওমর ফরহাদ ফরিদী নবীনগর বিশেষ প্রতিনিধি প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রথম শ্রেণির পৌরসভার পুরোপুরি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়নি কোনকালেই। নবীনগর পৌরসভা গঠিত হয় ১৯৯৯ সালে তৎকালীন সংসদ সদস্য মরহুম এডভোকেট আব্দুল লতিফের সময়ে।নবীনগর পৌরসভা ১৯৯৯ সালে গঠিত হয়ে সীমানা সংক্রান্ত মামলা জটিলতার কারনে ২০১৪ সাল পর্যন্ত পৌর প্রশাসক দ্বারা পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তারা অতিরিক্ত দায়িত্ব হিসেবে পৌর প্রশাসকের দায়িত্ব পালন করেছেন তবে মাঝখানে বিএনপি জোট সরকারের সময়ে সরকারের প্রজ্ঞাপনে তৎকালীন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মলাই মিয়া দীর্ঘদিন পৌর প্রশাসকের দায়িত্ব পালন করেছিলেন। ২০১৪ সালে ১ম বারের মতো পৌর নির্বাচনে মাঈনুউদ্দিন মাইনু পৌর মেয়র নির্বাচিত হন পরবর্তীতে ২০১৯ সালে শিবসংকর দাশ পৌর মেয়র নির্বাচিত হন। স্থানীয় তিনজন নেতা পৌর সভার দায়িত্বে থাকলেও পৌরবাসীর কাঙ্খিত উন্নয়ন সাধন হয়নি।
৫ আগস্ট পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার সারাদেশের পৌরসভার পৌর পরিষদ ভেঙ্গে দেন এতে করে জন প্রতিনিধি শূন্য হয়ে পড়ে নবীনগর পৌরসভা, জনগণ পড়ে চরম ভোগান্তিতে, তবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপর পৌরসভার নির্বাচনের দিনক্ষণ শুরু হয়েছে জনগণের মাঝে, এতে করে পৌরবাসীও স্বপ্ন দেখছেন একজন ভদ্র নম্র মানুষ যেন নবীনগর পৌরসভার চেয়ারে বসেন। পৌরসভার নির্বাচনে অনেকেই ইতিমধ্যে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন অনেকের কর্মীর সমর্থকরা তাদের পছন্দের প্রার্থীকে নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা চালাচ্ছে। তবে লক্ষ্য করা গেছে বিশেষ করে নবীনগর পৌর এলাকার ১ নং ও ২ নং ওয়ার্ডের কর্মী সমর্থকরা নবীনগর প্রেসক্লাবের সভাপতি, নবীনগর পৌর আমেনা খাতুন মাদ্রাসার সভাপতি, নবীনগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক, আলমনগর ঐক্য ফোরামের সভাপতি মোঃ হোসেন শান্তি কে নিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছে। মোহাম্মদ হোসেন শান্তি দীর্ঘদিন ধরে নবীনগর পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে শিক্ষা সংস্কৃতির বিস্তারে ভূমিকা রেখে চলছেন। তিনি নবীনগর পৌর এলাকায় একজন ক্লিন ইমেজের ব্যক্তি হিসেবে পরিচিত।তিনি সার্বজনীন গ্রুপের মাধ্যমে তরুণ প্রজন্মকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। দীর্ঘ দুই দশক ধরে,তিনি মেধাবী শিক্ষার্থী ও অসহায় পরিবারের পাশে সর্বদা যথাসাধ্য চেষ্টা করেন পাশে দাঁড়াতে। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নেও তিনি ভূমিকা রেখে চলছেন।নবীনগরের সাধারণ জনগণের সাথে কথা বলে জানা যায় মোহাম্মদ হোসেন শান্তি নবীনগর পৌর এলাকার জনপ্রতিনিধি হতে সাধারণ জনগণ নির্দিদায় সেবা নিতে পারবেন।
এই এম শান্তির নিকট নবীনগর পৌরসভার প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি গত বিশ বছর যাবৎ আমার ব্যক্তিগত অর্থায়নে শিক্ষা, সংস্কৃতি, ক্রিড়া ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছি বৃহত্তর পরিসরে কাজ করতে হলে জনপ্রতিনিধি হলে সহজ হয়,এজন্য আমি নবীনগর পৌরসভার নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি,আমার জন্মভূমি আলমনগর গ্রামবাসী যদি সর্বোসম্মতিক্রমে আমাকে সমর্থন করে ও নবীনগরে পৌর বাসীও যদি আমার প্রতি আস্তাও বিশ্বাস রাখে, আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ উন্নয়ন বান্ধব সুশৃঙ্খল পরিচ্ছন্ন নবীনগর পৌরসভা উপহার দিবো।আমি নবীনগর সম্মানিত নবীনগরবাসীর দোয়া চাই ও নবীনগর পৌরবাসীকে আগাম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares