1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
এমপি আবুল কালামের সাথে উপজেলা প্রশাসনের পরিচিতি সভা - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

এমপি আবুল কালামের সাথে উপজেলা প্রশাসনের পরিচিতি সভা

এম,নুরুননবী চৌধুরী সেলিম, মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ
  • আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
Spread the love

এম,নুরুননবী চৌধুরী সেলিম, মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালাম এমপি মহোদয়ের সাথে মনোহরগঞ্জ উপজেলা কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় মনোহরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় নবনির্বাচিত এমপি সকলের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, সেবা কার্যক্রমের মানোন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করার জন্য সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সহযোগীতা কামনা করেন। নবনির্বাচিত এমপি আবুল কালাম বলেন- জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি আপনাদের সহযোগিতায় লাকসাম-মনোহরগঞ্জকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। সরকারি সেবা যেন দ্রুত ও স্বচ্ছভাবে মানুষের দোর-গোড়ায় পৌঁছে যায়, সে বিষয়ে সবাইকে আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সকল দপ্তরের মধ্যে সমন্বয়, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তিনি মনোহরগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং জনসেবার মান বৃদ্ধি বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে এবং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানানো হয় এবং ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়। পরিচিতি সভাটি ছিল আন্তরিক ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত, যেখানে উন্নয়ন ভাবনা ও জনসেবার মান উন্নয়নে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহির সভাপতিত্বে এবং উপজেলা জনস্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন- মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান খোকন,সহ-সভাপতি, প্রফেসর আলী মর্তুজা,ইউসুফ ভূঁইয়া,আবুল বাসার কিরন,এস এম মুনসুর,এবং সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু,দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -কর্মচারীবৃন্দ।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares