1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মাদারীপুরে ২ প্রার্থীর সমর্থকদের তুমুল সংঘর্ষ - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

মাদারীপুরে ২ প্রার্থীর সমর্থকদের তুমুল সংঘর্ষ

সোহেল সিকদার, মাদারীপুর জেলা প্রতনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
Spread the love

সোহেল শিকদার,মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরে দুই প্রার্থীর সমর্থকদের তুমুল সংঘর্ষ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাদারীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কালির বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেল্লাল বেপারি, অ্যাডভোকেট মহিদুল মাতুব্বরসহ আরও কয়েকজন রয়েছেন। গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের মাদারীপুর জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য (কলস প্রতীক) তার সমর্থকদের নিয়ে কালির বাজার এলাকায় নির্বাচনী গণসংযোগে অংশ নেন। এ সময় একই এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়া (ধানের শীষ প্রতীক) এর সমর্থকদের সঙ্গে মুখোমুখি অবস্থান হয়। উভয় পক্ষ নিজ নিজ প্রতীকের স্লোগান দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা সংঘর্ষে রূপ নেয়। পরে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ পরস্পরের ওপর হামলা চালায়।

সংঘর্ষের পর কালির বাজার ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ধানের শীষ প্রতীকের সমর্থকদের অভিযোগ, স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যের সমর্থকরা তাদের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেছে এবং ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলেছে।

অন্যদিকে এসব অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য বলেন, “ধানের শীষ প্রতীকের সমর্থকরাই আমার কর্মীদের ওপর হামলা চালিয়েছে।” তিনি দাবি করেন, নির্বাচনী মাঠে তার অবস্থান শক্ত হওয়ায় পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে এবং তিনি ঘটনার সুষ্ঠু বিচার চান।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares