1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মাদারীপুর শিবচরে কৃষকদের বিনামূল্যে আখের বীজ বিতরণ - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

মাদারীপুর শিবচরে কৃষকদের বিনামূল্যে আখের বীজ বিতরণ

শিরোমণি ডেস্ক রিপোর্ট
  • আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
Spread the love

কৃষকদের উৎপাদন ব্যয় হ্রাস করে আখ ও গুড় উৎপাদনে উৎসাহিত করার লক্ষ্যে মাদারীপুরের শিবচর উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আখের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি পুনর্বাসন প্রণোদনা সহায়তা কর্মসূচির আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে শিবচর উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় উপজেলার মোট ২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রয়োজনীয় কৃষি উপকরণ প্রদান করা হয়। প্রতিটি কৃষককে ৬৩০ কেজি আখের বীজ, ২২ কেজি টিএসপি সার এবং ১৮ কেজি এমওপি সার দেওয়া হয়। পাশাপাশি আখ চাষে সেঁচ ব্যবস্থাপনা সহজ করতে প্রত্যেক কৃষকের নিজ নিজ ব্যাংক হিসাবে ১ হাজার ৪৪০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলিমুজ্জামান খান। তিনি বলেন, আখ একটি সম্ভাবনাময় অর্থকরী ফসল। আধুনিক ও সঠিক পদ্ধতিতে আখ চাষ করলে কৃষকরা স্বল্প সময়ে ভালো লাভবান হতে পারবেন। সরকারের এই প্রণোদনা সহায়তা কৃষকদের আখ চাষে আরও আগ্রহী করে তুলবে এবং মাঠপর্যায়ে উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তিনি আরও বলেন, কৃষকদের পাশে থেকে পরামর্শ ও কারিগরি সহায়তা দিতে উপজেলা কৃষি অফিস সবসময় প্রস্তুত রয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares