1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর রৌমারীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু-৫ আহত-১

পঞ্চগড়ে জাতীয় ছাত্রশক্তির ‘হ্যাঁ যাত্রা’ ক্যাম্পেইন

শিরোমণি ডেস্ক রিপোর্ট
  • আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
Spread the love

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান অভিযোগ করে বলেছেন, ছাত্রদল সভাপতি সুস্পষ্টভাবে গণভোট বিষয়ে ‘না ভোট’— এর ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছেন।অভিযোগে তিনি বলেন, দেশ যখন একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, যখন একটি শান্তিপূর্ণ নির্বাচনের আশা করা হচ্ছে, ঠিক তখনই বিএনপি ছাত্রদলকে ব্যবহার করে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়।সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় সরকারি কলেজ মিলনায়তনে জেলা ছাত্রশক্তি আয়োজিত গণভোটের ‘হ্যাঁ যাত্রা’ ক্যাম্পেইনের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।এ সময় জাহিদ আহসান বলেন, ছাত্রদল আজ ঋণখেলাপিদের পক্ষে অবস্থান নিয়েছে। উত্তরবঙ্গের উন্নয়ন বিষয়ে তিনি বলেন, বিএনপি নেতা আসলাম চৌধুরী ১৭ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ পরিশোধ করলে তা দিয়েই উত্তরবঙ্গের উন্নয়ন হয়ে যাবে। ছাত্রদল ঋণখেলাপিদের পক্ষ নিয়ে নির্বাচন কমিশনের সামনে মব তৈরি করছে।জাহিদ আহসান বলেন, ছাত্রদল যে আচরণ করছে তাতে তারা গণতান্ত্রিক অধিকার হারিয়েছে। কারণ, তারা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করেছে। তারা আওয়ামী লীগের পদাঙ্ক অনুসরণ করছে।জাতীয় ছাত্র শক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, সিনিয়র যুগ্ম সহসভাপতি রাফিয়া রেহনুমা হৃদি, প্রেস মিডিয়া সম্পাদক যাবের বিন নুর, জেলা ছাত্রশক্তির সভাপতি সাকিব, সাধারণ সম্পাদক সেলিম এবং কেন্দ্রীয় ও জেলার নেতারা বক্তব্য দেন। বক্তারা আসন্ন সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠেয় গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি