1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

কুয়াকাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপি’র র‍্যালি

জাহিদুল ইসলাম বেলাল,কুয়াকাটা প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
Spread the love

জাহিদুল ইসলাম বেলাল,কুয়াকাটা প্রতিনিধি :পটুয়াখালীর কুয়াকাটা জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি’র কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর মহিপুরে বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয় মহিপুর রাজপথ।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে মহিপুর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এ র‍্যালিতে থানাসহ সদর ইউনিয়ন, লতাচাপলী, ডালবুগঞ্জ ও ধুলাসার ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বিএনপির থানা কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়ে মহিপুর বাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যদিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহজাহান পারভেজ, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান, থানা যুবদলের সভাপতি সিদ্দিক মোল্লা, সাধারণ সম্পাদক মিজান প্যাদা, থানা স্বেচ্ছাসেবক সভাপতি ফরিদ খাঁন, থানা শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু, থানা ছাত্রদলের আহবায়ক তানজিল আলম প্রমুখ। এছাড়াও মহিপুর থানার বিভিন্ন ইউনিটের হাজার হাজার নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।

এদিকে একই উপলক্ষে মহিপুর ও কুয়াকাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও নানা কর্মসূচি পালিত হয়েছে। র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে দিনটি স্মরণ করেন তারা।স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ কর্মর জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি