1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা পুরষ্কার বিতরণ - দৈনিক শিরোমনি | shiromoni.com
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা পুরষ্কার বিতরণ

রকিবুল হাসান, গাজীপুর জেলা প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
Spread the love
রাকিবুল হাসান, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ পালন  উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বেলা ১১ টায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমানা সুলতানা রুম্পার সভাপতিত্বে, পরিবার পরিকল্পনা পরিদর্শক শরিফুল ইসলামের পরিচালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম,  মেডিকেল অফিসার (মা ও শিশু)ডাঃ সাদিয়া ফারুক, মেডিকেল অফিসার (মা ও শিশু) ডাঃ মাখরুজা আক্তার।
আলোচানা সভা শেষে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবায় অবদান রাখায় শ্রেষ্ঠ কর্মিদের ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।এ বছর  শ্রীপুর উপজেলা ও গাজীপুর জেলা পর্যায়ে টানা দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হয়েছেন তেলিহাটি মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মকবুল হোসাইন। উপজেলা ও জেলায় শ্রেষ্ঠ উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত হয়েছেন তেলিহাটি মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের তানিয়া আক্তার। উপজেলা ও জেলায় শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে তেলিহাটি ইউনিয়ন পরিষদ। উপজেলা ও  জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মা ও শিশু কল্যাণ কেন্দ্র হিসেবে নির্বাচিত হয়েছে বরমি মা ও শিশু কল্যাণ কেন্দ্র। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা নির্বাচিত  হয়েছেন রাজাবাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মিনারা খাতুন, উপজেলার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারি  নির্বাচিত হয়েছেন তেলিহাটি মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ২/গ ইউনিটে কর্মরত হাসিনা বেগম। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মায়ামনি , রেজাউল করিম, হোসনেয়ারা , পরিবার পরিকল্পনা পরিদর্শক ইলিয়াছ কামাল, জাকারিয়া আকন্দ,ইয়াছিন আরাফাত,সাকিব হাসান,জাকির হোসেন সহ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত কর্মকর্তা কর্মচারি বৃন্দ।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares