1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শ্রীপুরে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের বিপুল পরিমাণ মদ আটক  - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

শ্রীপুরে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের বিপুল পরিমাণ মদ আটক 

রকিবুল হাসান, গাজীপুর জেলা প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ২১ জুন, ২০২৫
Spread the love

রাকিবুল হাসান, গাজীপুর জেলা প্রতিনিধি :গাজীপুরের শ্রীপুর থেকে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের বিপুল পরিমাণ মদসহ দুইজনকে আটক করেছে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক চালক ও হেলপারসহ মাদক বহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়। শনিবার (২১ জুন) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জেলার শ্রীপুর উপজেলার জৈনা বাজার ফুটওভার ব্রীজের নিচে ঢাকাগামী ওই কাভার্ড ভ্যান থেকে ৪টি বস্তায় রক্ষিত বিদেশী বিভিন্ন ব্রান্ডের ১৬০ বোতল মদ জব্দ করা হয়। এদিন বিকেলে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী যাবের সাদেক তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলণে এসব তথ্য জানান।

আটককৃতরা হলো সিরাজগঞ্জের চৌহালি উপজেলার বোয়ালকান্দি গ্রামের মৃত আমির হামজার ছেলে কাভার্ড ভ্যানের চালক ইমরান হোসেন (২৪) এবং নেত্রকোনা জেলা সদর উপজেলার রৌহা (জামতলা) বাজার এলাকার মৃত সাহাবুদ্দিনের ছেলে কাভার্ড ভ্যানের হেলপার (চালকের সহকারী) আরিফ হোসেন বাপ্পী বাবু (২৪)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী যাবের সাদেক বলেন, দুপুরে নেত্রকোণার কলমাকান্দা উপজেলা এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশী মদ নিয়ে একটি কাভার্ডভ্যান ঢাকার দিকে যাচ্ছে। গোপন সংবাদ পেয়ে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলামের তত্ত¡াবধানে গোয়েন্দা পুলিশের একটি দল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার জৈনা বাজার ফুটওভার ব্রীজের নিচে চেকপোস্ট বসায়। এসময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৪টি বস্তায় রক্ষিত ১৬০ বোতল ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ জব্দ এবং ওই গাড়ির চালক ও হেলপারকে আটক করা হয়। এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে মাদকদ্রব্যগুলো শ্রীপুর উপজেলার মাওনা এলাকার জনৈক তাজুল ইসলামের নিকট বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাজুল ইসলাম কৌশলে পালিয়ে যায়। গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ সংবাদ সম্মেলণে উপস্থিত ছিলেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares