1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
নবীনগরে মোটরসাইকেল-নসিমন মুখোমুখি সংঘর্ষে ১ যুবক নিহত - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে

নবীনগরে মোটরসাইকেল-নসিমন মুখোমুখি সংঘর্ষে ১ যুবক নিহত

নবীনগর উপজেলা থেকে মোঃ সোহেল খান
  • আপডেট : রবিবার, ১ জুন, ২০২৫
Spread the love

নবীনগর উপজেলা থেকে মোঃ সোহেল খান: ১ জুন ২০২৫ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে মো. সোহেল মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় হাসিবুর (পিতা: হাবিবুর রহমান) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।

তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
আজ রবিবার বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের ইব্রাহিমপুর চৌধুরী ভিলার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া নবীনগর উপজেলার ধুবাচাইল গ্রামের অবিদ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দ্রুত গতিতে আসা একটি নসিমন গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সোহেল মিয়া মারা যান।

খবর পেয়ে নবীনগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত হাসিবুরকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকায় প্রেরণ করা হয়।

দুর্ঘটনার পর নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত সোহেল মিয়ার লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। দুর্ঘটনার পর নসিমন চালক পলাতক রয়েছেন। পুলিশ ঘাতক নসিমনটি জব্দ করেছে।

নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক এস কে টিভিকে জানান, ইব্রাহিমপুর চৌধুরী ভিলার কাছে একটি দুর্ঘটনা ঘটেছে খবর পেয়ে পুলিশ প্রশাসনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নবীনগর থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares