1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বিকেএমইএ নির্বাচনে পূর্ণ প্যানেলে বিজয়ী প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক ভেড়ামারা থানা পরিদর্শন নীলফামারীর ডিমলায় টিকে আছে হারিয়ে যাওয়া পাতকুয়া গোপালগঞ্জে ডিবির অভিযানে অনলাইন জুয়ার এজেন্টসহ আটক ৪ তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্টাডলসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার বগুড়ায় যুবককে চোর সন্দেহে পায়ের রগ কেটে হত্যা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সীমান্তে সমতলে চা বাগান পিজেএফ এর সভাপতি নাবিল সাধারণ সম্পাদক আমিনুল

বিকেএমইএ নির্বাচনে পূর্ণ প্যানেলে বিজয়ী প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ১১ মে, ২০২৫
Spread the love

নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রতিনিধি :দেশের নিট পোশাকশিল্পের মালিকদের জাতীয় সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) ২০২৫-২৭ সাল মেয়াদি পরিচালনা পর্ষদের নির্বাচনে প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে।

নারায়ণগঞ্জ নগরের চাষাঢ়ায় অবস্থিত সংগঠনটির কার্যালয়ে আজ শনিবার রাত আটটায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান শফিউল্লাহ চৌধুরী। প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স প্যানেলের নেতৃত্বে আছেন সংগঠনটির বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেম।

আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিকেএমইএর রাজধানী ঢাকার বাংলামোটর ও নারায়ণগঞ্জের চাষাঢ়ার নিজস্ব কার্যালয়ের দুটি কেন্দ্রে একযোগে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ভোটার ৫৭২ জন। এর মধ্যে দুই কেন্দ্রে ভোট দিয়েছেন ৪৩১ জন। ভোট প্রদানের হার ৭৫ দশমিক ৩৫ শতাংশ। নারায়ণগঞ্জ জোনের ভোটার সংখ্যা ছিল ২৭২। এর মধ্যে ভোট দিয়েছেন ২৩৪ জন। এই জোনে ভোট প্রদানের হার ৮৬ শতাংশ। ঢাকা জোনে ২২৪ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৪০ ভোটার। এই জোনে ভোট পড়েছে ৬২ দশমিক ৫ শতাংশ। এ ছাড়া চট্টগ্রাম জোনে ভোটার ছিলেন ৭৬ জন। তাঁদের মধ্যে ভোট দিয়েছেন ৫৭ জন বা ৭৫ শতাংশ। দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত হলো বিকেএমইএর নির্বাচন। এতে ৩৫টি পরিচালক পদের বিপরীতে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে ৩৫ জন প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স প্যানেলের। এই প্যানেলের নেতৃত্বে আছেন সংগঠনের বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেম। প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন। তাঁরা হলেন বিজিএমইএর সাবেক পরিচালক ও ইয়াং ফর এভার টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজিব চৌধুরী, জাহিন নিটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জামাল উদ্দিন মিয়া ও জেএস স্টাইল বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। ভোটের মাধ্যমে নির্বাচিত ব্যক্তিদের মধ্য থেকে পরবর্তী সময়ে বিকেএমইএর সভাপতি, নির্বাহী সভাপতি এবং সাতজন সহসভাপতিসহ নয়জন পরিচালক নির্বাচিত হবেন।নিরঙ্কুশ জয়লাভের পর প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্সের দলনেতা মোহাম্মদ হাতেম বলেন, ‘উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোট প্রদান করেছেন। ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক। আমরা মনে করি, বিগত দিনে আমাদের কর্মকাণ্ডের কারণে সদস্যরা আমাদের প্রতি অকুণ্ঠ আস্থা প্রদর্শন করেছেন। এই ফলাফল তাঁদের ভালোবাসার প্রতিফলন। আগামী দিনে শুধু নিট সেক্টরের উন্নয়ন নয়, দেশের রপ্তানি বাণিজ্য ও অর্থনেতিক উন্নয়নে সব সংগঠনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares