1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

সাহিত্যর প্রতিটি স্তরে রবীন্দ্রনাথের ছোঁয়া লেগে আছে

মো: মাসুম সরদার, রূপসা উপজেলা প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
Spread the love

মোঃ মাসুম সরদার, রূপসা উপজেলা প্রতিনিধি: খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত বলেছেন সাহিত্যর প্রতিটি স্তরে রবীন্দ্রনাথের ছোঁয়া লেগে আছে। রবীন্দ্রনাথ ছাড়া বাংলা সাহিত্য কল্পনাও করা যায় না। ছোট গল্প থেকে শুরু করে বয়োবৃদ্ধদের নিয়ে রচনা সামগ্রী বিশ্বে সমাদৃত। এ কারনে তিনি কবিগুরু উপাধি পেয়েছেন। সমাজের নিষ্পেষিত মানুষের জন্য তার লেখা ছিলো তৎকালীন সময়ের এবং বর্তমান সময়ের সময়োপযোগী। একারনে তিনি নোবেল পুরষ্কার বিজয়ী রুপে বিশ্বে গর্বিত।

তিনি গতকাল ৮ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মজয়ন্তী উপলক্ষে খুলনা জেলা প্রশাসন ও রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় তিনদিন ব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
রবীন্দ্রনাথ ও বাংলাদেশ নিয়ে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন খুলনা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আনিস-আর-রেজা।

রূপসা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতীম কুমার চক্রবর্তী।

শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম ও রূপসা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় বক্তৃতা করেন কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা,পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন,পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা সাঈদুর রহমান,খাদ্য নিয়ন্ত্রক অনিন্দ্য কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা লবিবুল ইসলাম,ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু,আছাফুর রহমান,ইলিয়াস হোসেন,অধ্যাপক ফকরুল আলম নন্তু,বিএনপি নেতা আঃ মালেক,সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রকোশলী সুখেন রায়, প্রভাষক আল মামুন সরকার, প্রধান শিক্ষক অজিত সরকার,কৃষ্ণ পদ রায়,হিল্লোল মুখার্জি,অমল কুমার শিকদার,রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধর গোপাল চন্দ্র কুশারী,রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু,শিক্ষক সুদীপ্ত কুমার মহলী,ইউপি সদস্য শফিকুল ইসলাম,সাংবাদিক এসএম মাহবুবর রহমান, জিএম আসাদুজ্জামান,রাজু আহম্মেদ খান শহীদ,খান আব্দুর জব্বার শিবলী,ইউসা মোল্যা,জামায়াত ইসলামী নেতা জাহাঙ্গীর ফকির,স্বপ্না রানী পাল,ছাত্রনেতা রনি লস্কর প্রমূখ।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি