1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিএনপি নেতা বিএম বাকিরের মৃত্যু - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিএনপি নেতা বিএম বাকিরের মৃত্যু

মো: রাসেল শেখ, কালিয়া উপজেলা প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
Spread the love

মোঃরাসেল শেখ,কালিয়া উপজেলা প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক বি.এম. বাকির হোসেনের কারাবন্দি অবস্থায় মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পরিবার ও দলীয় নেতাদের দাবি এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংগঠিত পরিকল্পিত রাজনৈতিক হত্যাকান্ড। জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের মধ্যে এ মৃত্যুকে ঘিরে গভীর শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক অঙ্গনে বিষয়টি এখন আলোচনার কেন্দুবিন্দুতে পরিনত হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৫টায় নড়াইলের কালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, গোলাম রসুল মান্দার,ইকরাম রেজা,হায়দার শেখ, প্রমূখ ।
বক্তারা বলেন, বি.এম.বাকির হোসেন বিএনপির একজন সাহসী ও সংগ্রামী নেতা ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার সরকারের রোষানলে পড়েন। এরশাদ শাসনামলে তিনি টানা পাঁচ বছর কারাভোগ করেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের সময় তাঁর বিরুদ্ধে জননিরাপত্তা আইন ও হত্যা মামলাসহ ২৭টি মামলা দায়ের করে দীর্ঘদিন কারাগারে আটক রাখে। এরপর ২০০৭ সালের ১/১১ সরকারের সময় আরও চারটি মামলায় তাঁকে কারাগারে থাকতে হয়। কারাগারে তাঁকে হত্যা করা হয়।
প্রয়াত বি.এম.বাকির হোসেনের ছোট ভাই ও জগন্নাথ বিশ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক বি.এম. নাগিব হোসেন বলেন,‘আমার ভাই ছিলেন একজন আপসহীন রাজনীতিক। জীবনের প্রতিটি পর্বে তিনি জাতীয়তাবাদী আদর্শে অবিচল ছিলেন। তাঁর জনপ্রিয়তাই তাঁকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। ১/১১ সরকারের সময় কারাগারের মতো একটি নিয়ন্ত্রিত জায়গায় তাঁর মৃত্যু কখনোই স্বাভাবিক হতে পারে না। তাঁর জনপ্রিয়তায় ভীত হয়ে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে। আমরা তাঁর মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং দোষী বা দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।’

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares