1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
দীর্ঘ ১৭বছর পর নিজ উপজেলায় আসবেন সাবেক উপমন্ত্রী আ. সালাম পিন্টু - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক ভেড়ামারা থানা পরিদর্শন নীলফামারীর ডিমলায় টিকে আছে হারিয়ে যাওয়া পাতকুয়া গোপালগঞ্জে ডিবির অভিযানে অনলাইন জুয়ার এজেন্টসহ আটক ৪ তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্টাডলসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার বগুড়ায় যুবককে চোর সন্দেহে পায়ের রগ কেটে হত্যা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সীমান্তে সমতলে চা বাগান পিজেএফ এর সভাপতি নাবিল সাধারণ সম্পাদক আমিনুল মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে সড়কে গতিরোধ করে মারধর

দীর্ঘ ১৭বছর পর নিজ উপজেলায় আসবেন সাবেক উপমন্ত্রী আ. সালাম পিন্টু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
Spread the love

মো. রুবেল আহমেদ (বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল)

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আগামীকাল ৬ এপ্রিল রবিবার, পৌর শহরের সূতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান, সাবেক এমপি ও উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টুকে এক ঐতিহাসিক সংবর্ধনা দেয়া হবে। কারামুক্ত হবার পর এবারই প্রথম তিনি নিজ উপজেলায় আসবেন। এ উপলক্ষে নেতা কর্মীদের মাঝে তৈরি হয়েছে উদ্দীপনা। প্রিয় নেতাকে কাছ থেকে দেখতে সাধারণ মানুষের মাঝে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

সংবর্ধনা অনুষ্ঠান সফল করার লক্ষ্যে গোপালপুর উপজেলা বিএনপি’র পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন পৌর শহরের বিভিন্ন স্থানে তোরন নির্মাণ করা হয়েছে। বিভিন্ন ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা, মিছিল ও প্রচারনা অব্যাহত রয়েছে।

এ উপলক্ষে শনিবার উপজেলার ধোপাকান্দি ইউনিয়ন যুবদলের উদ্যোগে শতাধিক মোটরসাইকেলের এক শোডাউন করা হয়।

এতে নেতৃত্ব দেন ধোপাকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. নাসির উদ্দিন, সদস্য সচিব সরকার সোহেল, বিএনপি নেতা হাফিজুর মেম্বার প্রমুখ।

শোডাউনে ধোপাকান্দি ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

উল্লেখ্য , টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ২ (ভূঞাপুর-গোপালপুর) সংসদীয় আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০০১ সালে শিক্ষা, শিল্প ও তথ্য উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের জানুয়ারিতে ২১ আগস্টের গ্রেনেড হামলার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। তিনি২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি ছিল। গত বছরের ২৪ডিসেম্বর প্রায় ১৭ বছর পর কারাগার থেকে তিনি মুক্তি পান।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares