1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান

ফিয়াদ নওশাদ, রামপুরা থানা প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ৫ মার্চ, ২০২৫
Spread the love

ফিয়াদ নওশাদ ইয়ামিন, রামপুরা থানা প্রতিনিধি: রাজধানী ঢাকায় আজ দুপুর ১২টা ৫৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।হঠাৎ কম্পন অনুভূত হওয়ার ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ঢাকা থেকে ৪৪৯ কিলোমিটার উত্তর পূর্বে।

সঙ্গে আতঙ্কিত হয়ে লোকজন অনেক জায়গায় ভবন থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নেয়। বিশেষ করে বহুতল ভবনগুলোতে অবস্থানরত মানুষ বেশি আতঙ্কিত হয়ে পড়ে। ভূমিকম্পের কারণে বিভিন্ন এলাকার ভবনগুলো কেঁপে ওঠে এবং কিছু ভবনে ফাটল দেখা দিয়েছে বলে জানা গেছে।

মতিঝিল, গুলশান, বনানী, ধানমন্ডি, মালিবাগ, রামপুরা, মিরপুরসহ ঢাকার বিভিন্ন এলাকায় ভূমিকম্পের স্পষ্ট কম্পন অনুভূত হয়। বেশ কিছু অফিস ও বাণিজ্যিক ভবনে কাজ করা মানুষ নিরাপত্তার স্বার্থে বাইরে বেরিয়ে আসে।

মিরপুর ১০ নম্বর এলাকায় একটি বহুতল ভবনের বাসিন্দারা জানিয়েছেন, ভূমিকম্পের সময় তাদের ভবন কয়েক সেকেন্ড ধরে দুলতে থাকে, যার ফলে অনেকেই দ্রুত ভবন থেকে নিচে নেমে আসেন।
বিভিন্ন এলাকায় কিছু পুরনো ও দুর্বল ভবনে ফাটল দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। বিশেষ করে পুরান ঢাকার কিছু পুরাতন ভবনের দেয়ালে ও কলামে ফাটলের চিহ্ন দেখা গেছে।

ধানমন্ডির একটি বহুতল আবাসিক ভবনের ফাটল সম্পর্কে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের ধস বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রাজধানীর বিভিন্ন হাসপাতালে রোগী ও স্বজনদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু হাসপাতালের রোগীদের নিরাপত্তার জন্য খোলা জায়গায় সরিয়ে নেওয়া হয়। ভূমিকম্পের কারণে মোবাইল নেটওয়ার্কে সাময়িক সমস্যা দেখা দেয় এবং কিছু এলাকায় ইন্টারনেট সংযোগও ধীর হয়ে যায়।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares