1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
গুলিস্তানে বিস্ফোরণে শোক প্রকাশ করেছে কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

গুলিস্তানে বিস্ফোরণে শোক প্রকাশ করেছে কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)

শিরোমণি ডেস্ক রিপোর্ট
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
Spread the love

শিরোমনি ডেস্ক রিপোর্ট: ৯ মার্চ ২০২৩ বৃহসপতিবার দুপুরে গনমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ ও সাধারন সম্পাদক কমরেড সাহিদুর রহমান এক বিবৃতিতে গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে বলেন সরকারের সকল ক্ষেত্রে যে দুর্নীতি, লুণ্ঠন ও অনিয়ম চলছে তার ফলেই সিরিজ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চলেছে। দেশে চলছে চরম অবাব্যস্হাপনা নৈরাজ্য এর আগে সাইন্সল্যাবরেটরিতে, তারপর গুলিস্তানে, কয়েকদিন আগে সীতাকুণ্ডে বিস্ফোরণে প্রায় শতাধিক মানুষের প্রাণ গেল অথচ সরকার নির্বিকার। ৯ মাস আগে সীতাকুণ্ডে বিএম ডিপোতে বিস্ফোরণের ঘটনায় ৫১ জনের মৃত্যু হয়েছিল।

বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন ঐ ঘটনায় মামলা হলেও মালিক কর্তৃপক্ষকে মামলার আসামী করা হয়নি, আর বর্তমানে তো মামলাই ডিপফ্রিজে চলে গেছে। এ যেন চরম বিচারহীনতার দেশে পরিনত হয়েছে রূপগঞ্জে হাসেম ফুডে অগ্নিকাণ্ডে নারী শিশুসহ অর্ধশতাধিক মানুষের মৃত্যু ঘটলেও ঐ ঘটনার কোন বিচার এবং দায়ীদের শাস্তি হয়নি। নেতৃদ্বয় বলেন সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ২১ জনের মৃত্যু ঘটেছে। এবং শতাধিক মানুষ আহত হয়ে হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক।
নেতৃবৃন্দ বলেন, এভাবে একের পর এক বিস্ফোরণ-অগ্নিকাণ্ডে কাঠামোগত হত্যাকাণ্ড সংগঠিত হলেও কোন ঘটনারই সুষ্ঠ তদন্ত, বিচার ও দায়ীদের শাস্তি না হওয়ায় অপরাধীরা পার পেয়ে বেপরোয়া হয়ে ওঠছে। ঢাকা এখন মৃত্যুর নগরীতে পরিনত হয়েছে মৃত্যুর মিছিলও ক্রমশ বেড়ে চলেছে। নেতৃবৃন্দ সকল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের মাধ্যমে হতাহতের ঘটনার সুষ্ঠ তদন্ত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সাথে হতাহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানিয়ে বলেন এই ঘটনার দায় সরকার এড়াতে পারেননা।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares