1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটের কচুয়ায় ঘোড়া মার্কার পক্ষে জনস্রোত: সেলিম ‎ দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়া দৌলতপুরে দুর্ঘটনায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত মেহেরপুরের ‎গাংনীতে সেনা অভিযানে দেশী পিস্তল ও গুলি উদ্ধার কুয়াকাটা জনপদকে সন্ত্রাস মাদকমুক্ত করা হবে- মোশাররফ বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর অফিসে হুমকি, সন্ধ্যায় হামলা চুয়াডাঙ্গায় নির্বাচনি নিরাপত্তায় বিজিবি মোতায়েন চাঁদপুরে মডার্ন শিশু একাডেমির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কালিয়ায় সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা সভা বাগেরহাট–২ আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা

খাদ্যপণ্যের দাম ৬ বছরের মধ্যে সর্বোচ্চ: জাতিসংঘ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম নভেম্বরে সবচেয়ে বেশি বেড়েছে, যা ছয় বছরের মধ্যে সর্বোচ্চ। বৃহস্পতিবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, খাদ্যপণ্যের দাম বাড়ার পেছনে প্রতিকূল আবহাওয়া অনেকাংশে দায়ী।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা জানিয়েছে, আমদানি করতে হয় এমন খাদ্যপণ্যের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিশ্বের ৪৫টি দেশ, যাদের প্রায় সব ধরনের খাদ্যপণ্য আমদানি করতে হয়, দাম বাড়ার কারণে তারা চাপে পড়েছে। খবর এএফপির

খাদ্য ও কৃষি সংস্থার মূল্যসূচক গত নভেম্বর মাসে গড়ে ১০৫ পয়েন্ট ছিল, যা অক্টোবরের চেয়ে ৩ দশমিক ৯ শতাংশ বেশি এবং গত বছরের চেয়ে ৬ দশমিক ৫ শতাংশ বেশি। ২০১৪ সালের ডিসেম্বরের পর খাদ্যপণ্যের দাম বাড়ার এটিই সর্বোচ্চ সূচক।

খাদ্যপণ্যের মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে সবজি ও ভোজ্য তেলের। পামওয়েল তেলের মজুদ না থাকায় এর দাম ১৪ দশমিক ৫ শতাংশ বেড়েছে।

বিভিন্ন ধরনের খাদ্যশস্য যেমন চাল, গম ও আটার দাম অক্টোবরের চেয়ে ২ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এটি গত বছরের চেয়ে ২০ শতাংশ বেশি।

এফএও জানিয়েছে, আমেরিকা, ইউক্রেন ও আর্জেন্টিনায় গমের আবাদ কম হওয়ায় পণ্যটির দাম বেড়েছে। গমের দাম বাড়ার আরেকটি কারণ হলো চীনের মজুদ। দেশটি একসঙ্গে বিপুল পরিমাণে গম কিনে রাখে। ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া এবং থাইল্যান্ডে খারাপ আবহাওয়া এবং চীনে উৎপাদন কম হওয়ার কারণেও গমের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে।

এদিকে, ইউরোপে বিক্রি বাড়ার কারণে কিছু অংশে দুধের দাম বেড়েছে শূন্য দশমিক ৯ শতাংশ। মাংসের দামও শূন্য দশমিক ৯ শতাংশ বেড়েছে।

বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা বলছে, খাদ্যমূল্য বৃদ্ধির কারণে করোনা মহামারিতে যাদের বেতন কমেছে তারা সবচেয়ে বেশি কষ্টে আছেন। এর ফলে বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তাহীনতা দেখা দিতে পারে।

বিবৃতিতে বলা হয়, মহামারি ছাড়াও মধ্য আমেরিকায় সাম্প্রতিক হ্যারিকেন এবং আফ্রিকায় বন্যা, কীটপতঙ্গের আক্রমণ, বিরূপ আবহাওয়া এবং দ্বন্দ্ব সংঘাতের নেতিবাচক প্রভাব পড়েছে খাদ্য উৎপাদনে। ফলে আফ্রিকার ৩৪টিসহ মোট ৪৫টি দেশকে অতিরিক্তি খাদ্য আমদানি করতে হতে পারে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি