1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ ঘোষণা - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে গ্যাস সংকট: ২০ কারখানার শ্রমিকদের ছুটি জলাবদ্ধতা থেকে মুক্তি পেল সাদিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ঢাকা-মোংলা-ঢাকা রুটে নতুন একটি আন্তঃনগর ট্রেন গোপালগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা উদ্ধার, আটক ২জন বরগুনায় পায়রা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজানো নিয়ে সংঘর্ষ,পুলিশসহ আহত ৩০ নরসিংদীরতে মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪ ভূরুঙ্গামারীতে জিপিএ -৫ প্রাপ্ত শিফা বিনতে সাঈদ এর সংবর্ধনা চট্টগ্রামে পুলিশ দেখে প্রাইভেটকার রেখে পালিয়েছে মাদককারবারিরা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
Spread the love

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে অবদানের জন্য স্বীকৃতিস্বরুপ শিল্পী কলাকুশলী, প্রতিষ্ঠান ও চলচ্চিত্রকে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার ২০১৯ প্রদানের ঘোষণা দেয়া হয়েছে।

২০১৯ সালের জন্য মোট ২৬টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছে। শেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার যৌথভাবে জিতেছে মাহবুব উর রহমানের ন’ ডরাই ও ফরিদুর রেজা সাগরের ফাগুন হাওয়ায়। ‘আবার বসন্ত’ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন তারিক আনাম খান ও ‘ন ডরাই’ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন সুনেরাহ বিনতে কামাল।

‘ন ডরাই’ সিনেমার জন্য সেরা পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন তানিম রহমান অংশু।

এছাড়া, শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের পুরষ্কার পেয়েছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তিনি পুরস্কার পাচ্ছেন তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ অভিনয় করার জন্য। আর, পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী নারগিস আকতার ‘মায়া দ্য লস্ট মাদার’ ছবির জন্য পুরস্কার জিতে নেন। এছাড়া, ‘সাপলুডু’ সিনেমায় খল চরিত্রে অভিনয়ের জন্য সেরা খল অভিনেতার পুরস্কার জিতেছেন জাহিদ হাসান। এ বছর আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন সোহেল রানা ও কোহিনুর আক্তার সুচন্দা।

আর, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক মোস্তাফিজুর রহমান ইমন এবং শ্রেষ্ঠ গীতিকার নির্মলেন্দু গুণ এবং কামাল আব্দুল নাসের চৌধুরী। শ্রেষ্ঠ গায়ক মৃণাল কান্তি দাশ ও গায়িকার পুরস্কার পায়েছেন মমতাজ বেগম এবং ঐশী।

এবার ‘মায়া- দ্য লস্ট মাদার’ ছবিটি সর্বোচ্চ আটটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছে। ছয়টি বিভাগে পুরস্কার পাচ্ছে স্টার সিনেপ্লেক্স প্রযোজিত সিনেমা ‘ন ডরাই’। তিনটি করে পুরস্কার পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের ‘ফাগুন হাওয়ায়’ ও দেশ বাংলা মাল্টিমিডিয়ার ‘মনের মতো মানুষ পাইলাম না’ সিনেমাটি।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares