1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত আটক - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত আটক

মো: রনি আহমেদ, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
Spread the love
মোঃ রনি আহমেদ, কুমিল্লা জেলা প্রতিনিধি : ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জামসহ আটক ৫ ডাকাতকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বাখরাবাদ এলাকা থেকে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশ তাদের আটক করে।পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতি করার প্রস্তুুতির খবর পেয়ে বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বাখরাবাদ এলাকায় অভিযান চালায়। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪/৫ জন ডাকাত পালিয়ে যায়। এ সময় বাখরাবাদ ব্রীজের নীচে লুকিয়ে থাকাকালে ৫ ডাকাতকে আটক করে। তাদের কাছ থেকে একটি তালা কাটার কাটার মেশিন, কাঠের হাতলযুক্ত ছুরি, লোহার হাতলযুক্ত দামা, লোহার পাইপ, দুই ছিদ্র বিশিষ্ট লোহার পাইপসহ ডাকাতি করার সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃত ডাকাতরা হলেন, বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের আমিননগর গ্রামের মোমেন মিয়ার ছেলে সাকিব মিয়া (২২), একই গ্রামের মৃত আক্কল মিয়ার ছেলে ময়নুল হোসেন ওরফে আমান (২৯), উত্তর বাখরাবাদ গ্রামের মৃত কালাম মিয়ার ছেলে বাবু মিয়া (২৭), ব্রাহ্মণ চাপিতলা গ্রামের মৃত বাবর মিয়ার ছেলে কাউছার মিয়া (৩১) এবং মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের কবির হোসেনের ছেলে সুইপার রুবেল (২৮)।বাঙ্গরা বাজার থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, আটক ও অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ধৃত ডাকাতদের আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে কুমিল্লার আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিজ্ঞ বিচারক ডাকাতদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares