1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ফেনীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি ট্রলার জব্দ  - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

ফেনীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি ট্রলার জব্দ 

আবুল হাসনাত রিন্টু, ফেনী প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
Spread the love
আবুল হাসনাত রিন্টু, ফেনী প্রতিনিধি,ফেনীতে মুহুরী প্রজেক্ট রেগুলেটর সংলগ্ন অংশে অবৈধভাবে বালু উত্তোলন এবং কলমির চরে নদী দখল করে মাছ চাষ বন্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে দু’টি বালু ভর্তি বড় ট্রলার জব্দ করা হয়।
মঙ্গলবার (১১ অক্টোবর) মুহুরি প্রজেক্ট এলাকায় এই অভিযান পরিচালনা করেন সোনাগাজী উপজেলা প্রশাসন।
অভিযান পরিচালনা ছিলেন,নির্বাহি ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মনজুরুল হক, নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অনিক চৌধুরী। এতে ভূমি অফিসের কর্মকর্তা এবং সোনাগাজী মডেল থানার পুলিশ টিম সহ আনসার সদস্যরা।
ইউএনও এসএম মনজুরুল হক জানান, মুহুরী প্রজেক্ট এলাকায় সোনাগাজীর সোনাপুর বালু মহাল। এটি ৭ নম্বর সোনাপুর, ৬৯ নম্বর থাকখোয়াজের লামছি মৌজায় অবস্থিত। মুহুরী প্রজেক্ট এলাকায় দখলদারদের কারণে একদিকে নদী দখল হচ্ছে, অন্যদিকে বালু উত্তোলনের কারণে নদী ভাঙ্গনের কবলে পড়ছে। অবৈধভাবে ও অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে অনেক জায়গায় নদীর পাড় ভেঙ্গে গেছে। বিলীন হচ্ছে কৃষকের ফসলি জমি। হুমকির মুখে বাড়িঘর ও মুহুরী প্রজেক্ট রেগুলেটর। এছাড়া নদী দখল করে মাছ চাষে নদীর স্বাভাবিক গতি হারিয়েছে। মুহুরী প্রজেক্ট এলাকার সোনাপুর মৌজায় অনেক বেশি জায়গা জুড়ে বালু উত্তোলন করা হচ্ছে। অভিযানে বালু বহনের কাজে ব্যবহৃত দু’টি ট্রলার জব্দ করা হয়। শ্রমিক ছাড়া কাউকে না পাওয়ায় জরিমানা করা সম্ভব হয়নি।
ইউএনও আরো বলেন,  ট্রলার মালিক এবং যাদের নির্দেশে বালু উত্তোলন চলছে, বৃহস্পতিবারের মধ্যে দ্রুত অফিসে দেখা করার জন্য বলা হয়েছে। মুহুরী প্রজেক্টের কলমির চরে মাছ চাষের নামে নদী দখলদারদের আগামী ৭দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নদীর গতিপথ উন্মুক্ত রাখার নির্দেশ দেয়া হয়েছে। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যবহত থাকবে বলে ও জানিয়েছেন তিনি।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares