1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
চাঁদপুর শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে

চাঁদপুর শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

ওমর ফারুক, চাঁদপুর জেলা প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
Spread the love

চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তির টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের বেপারি বাড়ির সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ ও লিটন নামে ২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আরো ৪ জন শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

১৭ সেপ্টেম্বর শনিবার দুপুরে অসতর্কতাজনিত কারনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত সোহাগের ভাতিজা মেজবাহ উদ্দিন (৬০) বলেন, ১৪ জন শ্রমিক মিলে শরবত আলীর ঘরের চালা সরিয়ে নেওয়ার সময় অসতর্কতাজনিত কারনে টিনের চালা বিদ্যুতের তাড়ে জড়িয়ে গেলে এ দূর্ঘটন ঘটে।

টামটা উত্তর ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ আনোয়ার হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে হোসেনপুর গ্রামের মুন্সি বাড়ির রুহুল আমিনের পুত্র সোহাগ হোসেন (৩৫) ও একই গ্রামের ওমর ফারুকের পুত্র লিটন হোসেন(১৯) মারা গেছে। এছাড়া আহতরা হলেন মুন্সি বাড়ির মৃত মমতাজ উদ্দিনের পুত্র মোঃ দেলোয়ার হোসেন(৫০), মুন্সিগাজি তালুকদার বাড়ির মৃত সিরাজুল হকের পুত্র মোঃ আক্কাস (৪৫), ঠাকুর বাড়ির মৃত আব্দুল মান্নানের পুত্র মোঃ আবুল কাশেম (৩৫) এবং বেপারি বাড়ির মৃত চান মিয়ার পুত্র সোহাগ মিয়া (৩০)।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ডাঃ ফারজানা ইয়াসমিন বলেন, ঘটনাস্থলেই ২ জন মারা গেছেন। আহত ৪ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক মোঃ রোকন উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত ২ জনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বিষয়টি নিয়ে আইন প্রক্রিয়া চলমান। কর্তৃপক্ষের সাথে আলাপ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares