1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
জোটে না গিয়ে নিজেরা সমঝোতায় ধর্মভিত্তিক দলগুলো - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

জোটে না গিয়ে নিজেরা সমঝোতায় ধর্মভিত্তিক দলগুলো

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ জুলাই, ২০২২
Spread the love

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকারবিরোধী সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে বিএনপি। ইতোমধ্যে ১৪টি দলের সঙ্গে প্রথম পর্বের সংলাপ শেষ করেছে দলটি। অন্যান্য আরও রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে তারা।তবে বিএনপির এ সংলাপে অংশ নিতে আগ্রহী নয় ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো। এসব দলের সংশ্লিষ্টরা বলছেন, আগামী নির্বাচনের এখনও দেড় বছরের বেশি সময় বাকি আছে। এই মুহূর্তে সরকারের প্রধান প্রতিপক্ষ বিএনপির সঙ্গে কোনো সংলাপে বা মতবিনিময়ে অংশ নিলে নানামুখী ঝামেলায় পড়তে হতে পারে। তাছাড়া অন্য কোনো দল বা জোটে না গিয়ে নিজেদের মধ্যে একটা সমঝোতায় আসা যায় কি না তা নিয়েও আলোচনা চলছে দলগুলোর মধ্যে।ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন, গত বছর হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে তাদের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিলেন। যারা এখনো মুক্তি পাননি। সরকারের সঙ্গে কয়েক দফায় বৈঠক করেও তাদের মুক্ত করা সম্ভব হয়নি। এখন যদি সরকারের প্রতিপক্ষ বিএনপির সঙ্গে নতুন করে কোনো সম্পর্ক গড়ে ওঠে তাহলে দমন-পীড়ন আরও বাড়তে পারে। এ কারণে বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক কোনো সংলাপে অংশ না নেওয়ার একরকম নীতিগত সিদ্ধান্ত নিয়ে রেখেছে এসব দল। যদিও ধর্মভিত্তিক এসব দলকে আনুষ্ঠানিকভাবে এখনো সংলাপের আমন্ত্রণ জানায়নি বিএনপি। বিএনপি নেতারা বলছেন, প্রথম পর্বে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হওয়ার সম্ভাবনা নেই। কারণ তাদের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। অনানুষ্ঠানিকভাবে কয়েকটি ধর্মভিত্তিক দলের পক্ষ থেকে বলা হয়েছে, এ মুহূর্তে তারা সরকারের কিছুটা চাপে আছেন। তাই এখনই বিএনপির সঙ্গে সংলাপে আগ্রহী নন তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমাদের প্রথম পর্বের সংলাপ শেষ হয়েছে, দ্বিতীয় পর্বের সংলাপ শুরু হবে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares