1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মতলব উত্তরে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

মতলব উত্তরে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ জুলাই, ২০২২
Spread the love

ওমর ফারুক চাঁদপুর : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর দশানী লঞ্চঘাট এলাকায় সোমবার দুপুরে উপজেলা প্রশাসন, মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি ও কোস্টগার্ড অভিযান চালিয়ে ১ হাজার ৮শ’ লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত তেলের বাজার মূল্য ১ লাখ ৪৪ হাজার টাকা।গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর উপজেলা সহকারি (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ এর নেতৃত্বে উপজেলার দশানী লঞ্চঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় মেঘনা নদীতে চলাচলকারী বিভিন্ন জাহাজ থেকে অবৈধভাবে ডিজেল চোরাই সংগ্রহ করে নদীর তীরে সংরক্ষন অবস্থায় রাখা ১ হাজার ৮শ’ লিটার ডিজেল জব্দ করে। এসময় মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান, কোস্ট গার্ড প্রতিনিধি শাহাদাৎ হোসেন’সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনা নদীর কয়েকটি অংশে তেলবাহী ট্যাংকার ও জাহাজ অতিক্রমের সময় জাহাজ কর্মচারীদের যোগসাজশে স্থানীয় তেল চোরাকারবারি চক্র স্বল্প মূল্যে ভোজ্য ও জ্বালানি তেল নামিয়ে দীর্ঘদিন যাবত পাচার করে আসছে। বছরের পর বছর ধরে তেলের চোরাকারবার চললেও কোনো প্রতিকার বা শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে না,প্রতিদিন সন্ধ্যা হলেই নদীর বুকে নোঙ্গর করা তেলের জাহাজ থেকে চোরাকারবারিদের তেল চুরির মহোৎসব শুরু হয়। চলে গভীর রাত পর্যন্ত। তেল চোরাকারবারিরা নদীর পাড়ে অবৈধ দোকান গড়ে তুলেছে। চোরাই তেল ওসব দোকান হয়ে পাইকারি ও খুচরা গ্রাহকদের কাছে পৌঁছে যায়। ছোট দোকান, অয়েল ফিলিং স্টেশন, গাড়ির গ্যারেজ, বড় শিল্পকারখানাসহ বিভিন্ন জায়গাতেই ওই চোরাই তেল যায় বলে জানা গেছে।মতলব উত্তর উপজেলা সহকারি (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ বলেন, মেঘনা নদীতে চলাচলকারি বিভিন্ন জাহাজ থেকে অবৈধ ভাবে তেল নামিয়ে ব্যবসা করে আসছে কিছু অসাধু ব্যবসায়ী। এ উপজেলার মেঘনা নদীর তীর মোহনপুর, দশানী, বাহাদুরপুর, সটাকী’সহ কয়েকটি স্থানে এ কাজ হয় বলে জানতে পেরে অভিযানে নামি। অভিযানে প্রায় ১ হাজার ৮শ’ লিটার ডিজেল জব্দ করা হয়।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares