1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ইসির ডাকে সাড়া দেয়নি বিএনপিসহ ৫ দল - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

ইসির ডাকে সাড়া দেয়নি বিএনপিসহ ৫ দল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
Spread the love

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণের বিষয়ে মতামত নিতে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চালিয়েছে নির্বাচন কমিশন (ইসি। তারই অংশ হিসেবে আজ (মঙ্গলবার) দ্বিতীয় ধাপে ৮টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছে কমিশন।রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ইসির সম্মেলন কক্ষে বিকাল ৩টায় এ বৈঠক শুরু হয়। তবে এতে অংশ নেয়নি বিএনপিসহ পাঁচটি রাজনৈতিক দল।আজকের সংলাপে অংশ নেওয়া দলগুলো হলা- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।  সংলাপে যায়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল।দেশে নিবন্ধিত রাজনৈতিক ৩৯টি।  ইভিএম’র বিষয়ে মতামত নিতে তাদের তিন ধাপে আমন্ত্রণ জানাচ্ছে ইসি। সংলাপে দলগুলো চার সদস্যের কারিগরি টিম বা প্রতিনিধি পাঠাতে পারবে।ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান বলেন, আজ দ্বিতীয় ধাপে ১৩টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিকাল ৩টায় আটটি রাজনৈতিক দলের সঙ্গে ইভিএম বিষয়ক আলোচনা শুরু হয়েছে। এ সংলাপের জন্য কমিশন নিবন্ধিত দলগুলোর সাধারণ সম্পাদককে চিঠি দেওয়া হয়। এর আগে প্রথম ধাপে গত ১৯ জুন ১৩টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হয়েছে। আগামী ২৮ জুন তৃতীয় ধাপে ১৩টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে। ইসির কাছে ইভিএম রয়েছে বর্তমানে এক লাখ ৫৪ হাজার। যা দিয়ে সর্বোচ্চ ১০০ আসনে ভোট করা যাবে। সংসদীয় ৩০০ আসনে ইভিএমে ভোট করতে হলে আরও ৩ লাখের মতো লাগবে এই মেশিন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares