1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
‘উগ্রবাদে অনুপ্রাণিত হওয়ায়’ সিঙ্গাপুরে ১ বাংলাদেশি আটক - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে গ্যাস সংকট: ২০ কারখানার শ্রমিকদের ছুটি জলাবদ্ধতা থেকে মুক্তি পেল সাদিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ঢাকা-মোংলা-ঢাকা রুটে নতুন একটি আন্তঃনগর ট্রেন গোপালগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা উদ্ধার, আটক ২জন বরগুনায় পায়রা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজানো নিয়ে সংঘর্ষ,পুলিশসহ আহত ৩০ নরসিংদীরতে মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪ ভূরুঙ্গামারীতে জিপিএ -৫ প্রাপ্ত শিফা বিনতে সাঈদ এর সংবর্ধনা চট্টগ্রামে পুলিশ দেখে প্রাইভেটকার রেখে পালিয়েছে মাদককারবারিরা

‘উগ্রবাদে অনুপ্রাণিত হওয়ায়’ সিঙ্গাপুরে ১ বাংলাদেশি আটক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
Spread the love

‘ধর্মীয় উগ্রবাদে অনুপ্রাণিত হওয়ায়’ সিঙ্গাপুরে আহমেদ ফয়সাল (২৬) নামে এক বাংলাদেশিকে আটক করা হয়েছে।

গত ২ নভেম্বর তাকে আটক করা হয়েছে বলে দ্য স্ট্রেইটস টাইমসের বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে।

আটক ফয়সালের সঙ্গে ফ্রান্সের হামলার কোনো সম্পৃক্ততা সিঙ্গাপুর কর্তৃপক্ষ পায়নি।

তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে ফয়সাল উগ্রপন্থী মতাদর্শে অনুপ্রাণিত এবং ধর্মের নামে সশস্ত্র সহিংসতা চালাতে পারেন বলে এমন তথ্য পেয়েছে।

তারা জেনেছে, ফয়সাল ইসলামিক স্টেটের হয়ে ইরাক ও সিরিয়ায় লড়াই করার জন্য সিরিয়া যেতে চেয়েছিলেন এবং তিনি সিঙ্গাপুরে ছুরি কেনেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে বলা হয়েছে, ফয়সাল দাবি করেন তিনি এসব অস্ত্র বাংলাদেশে ব্যবহারের জন্য কিনেছিলেন।

তবে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিঙ্গাপুরে কোনো সহিংস কর্মকাণ্ড ঘটানোর কোনো পরিকল্পনা তার ছিল না।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ফ্রান্সবিরোধী’ পোস্ট দেওয়ায় সিঙ্গাপুরে কর্মরত ১৫ বাংলাদেশি নির্মাণ শ্রমিককে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ফ্রান্সে সন্ত্রাসী হামলার ঘটনার পর তারা সামাজিক মাধ্যমে কিছু পোস্ট দিয়েছিল, যা সহিংসতায় ইন্ধন দেয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে। তবে এসব পোস্টে কী ছিল তা কর্তৃপক্ষ জানায়নি।

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশের ইমিগ্রেশন বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিবিসি বাংলাকে জানিয়েছেন, সিঙ্গাপুর থেকে ১২জন বাংলাদেশিকে ডিপোর্ট করা হয়েছে বলে তারা শুনেছেন।

এই বাংলাদেশিরা বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছাতে পারেন- এমন একটা ধারণা তারা পেয়েছেন। তবে তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না বলে বলেছেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares