1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ঘূর্ণিঝড়টি গতিপথ নিয়ে নির্দিষ্ট করে বলা যাবে না - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে

ঘূর্ণিঝড়টি গতিপথ নিয়ে নির্দিষ্ট করে বলা যাবে না

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ মে, ২০২২
Spread the love

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘অশনি’তে রূপ নিয়েছে। তবে এটি কোন এলাকা দিয়ে উপকূল অতিক্রম করবে সেই তথ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ঘূর্ণিঝড়টি কোন দিকে যেতে পারে? এমন প্রশ্নে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক সানাউল হক মণ্ডল বলেন, ঘূর্ণিঝড়টি এখন পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। আমরা এর গতিপথ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। এটি যদি গতিপথ পরিবর্তন করে তখন আমরা জানাবো।

তিনি বলেন, ঘূর্ণিঝড়টি যদি মোড় নিয়ে বাংলাদেশের দিকে আসার সম্ভাবনা থাকে, তখন আমরা সতর্কসংকেত বাড়িয়ে দেব। এখনই এটির গতিপথ নিয়ে নির্দিষ্ট করে বলা যাবে না। এখন যেভাবে এগোচ্ছে তাতে ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার দিকে যাওয়ার কথা।

কানাডার সাসকাচুয়ান ইউনিভার্সিটির আবহাওয়া ও জলবায়ুবিষয়ক বাংলাদেশি পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, সোমবারের আগে নিশ্চিত করে পূর্বাভাস দেওয়া যাচ্ছে না। এখনই বলা যাচ্ছে না এই ঘূর্ণিঝড় কোন স্থানের ওপর দিয়ে স্থলভাগে আঘাত করবে। তবে পূর্বাভাস মডেলগুলোর তথ্য অনুযায়ী, ১০ মে থেকে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে বৃষ্টি শুরু হতে পারে। ১১ মে থেকে বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলো এবং ১২ ও ১৩ মে দেশব্যাপী বৃষ্টি হতে পারে। একই সঙ্গ ১৩ ও ১৪ মে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস দেওয়া বিভিন্ন সংস্থা জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘অশনি’ আরও এগিয়ে ভারতের উপকূল ঘেঁষে বাঁক নিয়ে আবার বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসতে পারে। তবে শেষ মুহূর্তে সেই বাঁকটি নেবে কি না- এটা জানতে আরও অপেক্ষা করতে হবে।

রোববার (৮ মে) সকালে বাংলাদেশের উপকূলীয় এলাকা থেকে ঘূর্ণিঝড়টি ১ হাজার কিলোমিটারেরও বেশি দূরে ছিল। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

‘অশনি’ এখন ঘণ্টায় ১৬ কিলোমিটার গতিতে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। এভাবে এগিয়ে গেলে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূল অতিক্রম করার কথা।

কিন্তু ভারতের আবহাওয়া অধিদপ্তর ও আমেরিকার নৌবাহিনী পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার ‘অশনি’র যে সম্ভাব্য গতিপথ দেখিয়েছে সেটা অনুযায়ী, এটা উত্তর অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলের কাছে এসে উত্তর ও উত্তর-পূর্ব দিকে বাঁক নিতে পারে। বাঁক নেওয়ার পর এর গতিপথ হতে পারে ভারতের উপকূল ঘেঁষে বাংলাদেশের দিকে। তবে শেষ মুহূর্তে পূর্বাভাস অনুযায়ী ‘অশনি’ এই বাঁক নেয় কি না, সেটা দেখার বিষয়।

ভারতের আবহাওয়া বিভাগ (মৌসুম ভবন) জানিয়েছে, রোববার সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আগামী ১০ মে ঘূর্ণিঝড়টি ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যা উপকূলের কাছাকাছি চলে যেতে পারে। এরপর এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে বাঁক নিয়ে উড়িষ্যা উপকূল অভিমুখে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে যেতে পারে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares