1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

বাংলাদেশে টিকা কার্যক্রম নিয়ে মার্কিন আন্ডার সেক্রেটারির প্রশংসা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ মার্চ, ২০২২
Spread the love

বাংলাদেশের টিকা কার্যক্রম নিয়ে প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া ন্যুল্যান্ড। তিনি বলেছেন, শিশুসহ বাংলাদেশের গ্রামীণ পর্যায়ে করোনার টিকা দেওয়ায় বাংলাদেশ ভালো করেছে, যা সহজ ছিল না।

সোমবার (২১ মার্চ) সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ফাইজার টিকা কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

ভিক্টোরিয়া ন্যুল্যান্ড বলেন, ভবিষ্যতে বাংলাদেশের টিকার প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র তা দেবে।

তিনি আরও বলেন, আমরা এখানে দেখতে পেয়েছি বাংলাদেশ টিকাদানে অনেক বড় সফলতা অর্জন করেছে। এখানে শিশু থেকে শুরু করে সবাইকেই টিকা দেওয়া হয়েছে। মানুষকে বুস্টার ডোজও দেওয়া হচ্ছে। বাংলাদেশ আরও উন্নতি করবে।

টিকা কেন্দ্র পরিদর্শনে আসায় মার্কিন আন্ডার সেক্রেটারিকে স্বাগত জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ফজুলল কবীর প্রমুখ।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি